Amos 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, মোয়াবের তিনটা অধর্মের কারণে, এমন কি, চারটা অধর্মের জন্য আমি তার দণ্ড নিবারণ করবো না; কেননা সে ইদোমের বাদশাহ্‌র অস্থি পুড়িয়ে ছাই করে দিয়েছিলে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “মোয়াবের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু সে ইদোমের রাজার অস্থি পুড়িয়ে ছাই করে দিয়েছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, মোয়াবের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না; কেননা সে ইদোমের রাজার অস্থি চূর্ণে পরিণত করিয়াছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, মোয়াবের তিনটা অধর্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না; কেননা সে ইদোমের রাজার অস্থি চূর্ণে পরিণত করিয়াছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “মোয়াবের তিনটা পাপ, এমন কি, চারটা পাপের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ সে ইদোমের রাজার হাড়গুলো পুড়িয়ে ছাই করে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “মোয়াবের তিনটা গুনাহ্‌, এমন কি, চারটা গুনাহের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ সে ইদোমের বাদশাহ্‌র হাড়গুলো পুড়িয়ে ছাই করে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু বলছেন,মোয়াবের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। ইদোম রাজার অস্থি পুড়িয়ে ভস্মে পরিণত করেছিল সে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই মোয়াবের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কেন? কারণ মোয়াব ইদোমের রাজার হাড়গুলোকে পুড়িয়ে চুন করে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “মোয়াবের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ সে ইদোমের রাজার হাড় পুড়িয়ে চূর্ণ করেছে।