Amos 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমোরীয়ের দেশ অধিকার হিসেবে দেবার জন্য আমিই তোমাদের মিসর দেশ থেকে এনেছিলাম ও চল্লিশ বছর পর্যন্ত মরুভূমিতে গমন করিয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের মিশর থেকে মুক্ত করে এনেছি, আর চল্লিশ বছর মরুপ্রান্তরে চালিত করেছি, যেন তোমাদের ইমোরীয়দের দেশ দিতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইমোরীয়ের দেশ অধিকারার্থ দিবার জন্য আমিই তোমাদিগকে মিসর দেশ হইতে আনিয়াছিলাম, ও চল্লিশ বৎসর পর্য্যন্ত প্রান্তরে গমন করাইয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইমোরীয়ের দেশ অধিকারার্থে দিবার জন্য আমিই তোমাদিগকে মিসর দেশ হইতে আনিয়াছিলাম ও চল্লিশ বৎসর পর্যন্ত প্রান্তরে গমন করাইয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইমোরীয়দের দেশ তোমাদের দেবার জন্য আমিই মিসর থেকে তোমাদের বের করে এনে মরু-এলাকায় চল্লিশ বছর পরিচালনা করেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমোরীয়দের দেশ তোমাদের দেবার জন্য আমিই মিসর থেকে তোমাদের বের করে এনে মরুভূমিতে চল্লিশ বছর পরিচালনা করেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইমোরীদের দেশে তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমিই তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলাম, চল্লিশ বছর প্রান্তরে তোমাদের করেছিলাম পরিচালনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমিই সেই ঈশ্বর যিনি তোমাদের মিশর দেশ থেকে নিয়ে এসেছিলাম| 40 বছর ধরে আমি তোমাদের মরুভূমির মধ্য দিয়ে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলাম| ইমোরীয়দের দেশ অধিকার করতে আমি তোমাদের সাহায্য করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর, আমি তোমাদের মিশরদেশ থেকে বের করে নিয়ে এসেছিলাম এবং চল্লিশ বছর মরুপ্রান্তে পরিচালিত করে ছিলাম যাতে ইমোরীয়দের দেশ অধিকার করতে পারো।