Amos 2:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের পুত্রদের মধ্যে কাউকে কাউকে নবী ও তোমাদের যুবকদের মধ্যে কাউকে কাউকে নাসরীয় করে উৎপন্ন করতাম। হে বনি-ইসরাইলরা, এই কথা কি সত্যি নয়? মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তোমাদের পুত্রদের মধ্যে বিভিন্ন ভাববাদীকে ও তোমাদের যুবকদের মধ্য থেকে নাসরীয়দের উৎপন্ন করেছি। ওহে ইস্রায়েলের জনগণ, একথা কি সত্যি নয়?” সদাপ্রভু ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের পুত্রগণের মধ্যে কাহাকে কাহাকে ভাববাদী করিয়া, ও তোমাদের যুবকগণের মধ্যে কাহাকে কাহাকে নাসরীয় করিয়া উৎপন্ন করিতাম। হে ইস্রায়েল-সন্তানগণ, ইহা কি সত্য নহে? ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের পুত্রগণের মধ্যে কাহাকেও কাহাকেও ভাববাদী করিয়া, ও তোমাদের যুবকগণের মধ্যে কাহাকেও কাহাকেও নাসরীয় করিয়া উৎপন্ন করিতাম। হে ইস্রায়েল-সন্তানগণ, ইহা কি সত্য নহে? ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েলের লোকেরা, এই কথা কি সত্যি নয় যে, আমি তোমাদের ছেলেদের মধ্য থেকে কয়েকজনকে নবী ও কয়েকজনকে নাসরীয় হিসাবে বেছে নিয়েছিলাম?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইলের লোকেরা, এই কথা কি সত্যি নয় যে, আমি তোমাদের ছেলেদের মধ্য থেকে কয়েকজনকে নবী ও কয়েকজনকে নাসরীয় হিসাবে বেছে নিয়েছিলাম?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সন্তানদের মধ্যে কয়েকজনকে নবীরূপে আমি মনোনীত করেছিলাম, তোমাদের তরুণদের মধ্যে কয়েকজনকে আমার সেবার জন্যে নাসীরীয় ব্রতধারী রূপে গড়ে তুলেছিলাম, এ সব কথা কি সত্য নয় হে ইসরায়েল কুল? প্রভুই বলেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের ছেলেদের কয়েক জনকে ভাববাদী বানিয়েছিলাম| আমি তোমাদের কিছু তরুণদের নাসরীয় করেছি| ইস্রায়েলের লোকরা, শোনো, সত্যি কথাটা হচ্ছে এই|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের সন্তানদের মধ্যে থেকে ভাববাদীদের উঠিয়েছি এবং তোমার কিছু যুবকদের নাসরীয় করে, এটা কি সত্যি নয়, ইস্রায়েলের লোকেরা?” এটি সদাপ্রভু ঘোষণা করেন।