Amos 2:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা সেই নাসরীয়দের আঙ্গুর-রস পান করাতে এবং সেই নবীদের হুকুম করতে যেন ভবিষ্যদ্বাণী না বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু তোমরা নাসরীয়দের দ্রাক্ষারস পান করাতে, আর ভাববাদীদের আদেশ দিতে, তারা যেন ভবিষ্যদ্‌বাণী না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা সেই নাসরীয়দিগকে দ্রাক্ষারস পান করাইতে, এবং সেই ভাববাদীদিগকে আদেশ করিতে, ভাববাণী বলিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা সেই নাসরীয়দিগকে দ্রাক্ষারস পান করাইতে, এবং সেই ভাববাদীদিগকে আদেশ করিতে, ভাববাণী বলিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা সেই নাসরীয়দের আংগুর-রস খাইয়েছিলে এবং নবী হিসাবে কথা না বলবার জন্য নবীদের আদেশ দিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা সেই নাসরীয়দের আংগুর-রস খাইয়েছিলে এবং নবী হিসাবে কথা না বলবার জন্য নবীদের হুকুম দিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা সেই নাসীরীয় ব্রতধারীদের সুরাপানে প্ররোচিত করেছ,নবীদের উপর নিষেধাজ্ঞা জারী করে বলেছ, ‘প্রভুর বাণী উচ্চারণ করো না।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তোমরা নাসরীয়দের দ্রাক্ষারস পানে আসক্ত করেছিলে| তোমরাই ভাববাদীদের ভাববাণী করতে বিরত করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“কিন্তু তোমরা নাসরীয়দের প্ররোচিত করেছিলে মদ পান করতে এবং ভাববাদীদের আদেশ দিয়েছিলে ভাববাণী না করতে।