Amos 2:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তীরন্দাজ দাঁড়িয়ে থাকবে না ও দ্রুত দৌড়াতে পারা লোকেরাও রক্ষা পাবে না এবং ঘোড়সওয়ারও নিজের প্রাণ রক্ষা করবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিরন্দাজ দাঁড়াতে পারবে না, দ্রুতগামী সৈন্য পালাতে পারবে না, আর অশ্বারোহী তার প্রাণরক্ষা করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ধনুর্দ্ধর দাঁড়াইয়া থাকিবে না, ও দ্রুতপদ রক্ষা পাইবে না, এবং অশ্বারোহীও নিজ প্রাণ রক্ষা করিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ধনুর্ধর দাঁড়াইয়া থাকিবে না, ও দ্রুতপদ রক্ষা পাইবে না, এবং অশ্বারোহীও নিজ প্রাণ রক্ষা করিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধনুকধারীরা স্থিরভাবে দাঁড়াতে পারবে না, তাড়াতাড়ি দৌড়ে যাওয়া লোকেরা পালাতে পারবে না; এমন কি, ঘোড়সওয়ারও নিজের প্রাণ রক্ষা করতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধনুকধারীরা স্থিরভাবে দাঁড়াতে পারবে না, তাড়াতাড়ি দৌড়ে যাওয়া লোকেরা পালাতে পারবে না; এমন কি, ঘোড়সওয়ারও নিজের প্রাণ রক্ষা করতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনুর্ধারী তিষ্ঠাতে পারবে না স্বস্থানে, ক্ষিপ্রগামী পদাতিক সৈন্য কিম্বা অশ্বারোহী কেউ-ই রক্ষা পাবে না প্রাণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তীর-ধনুকধারী মানুষও রক্ষা পাবে না| দ্রুততম মানুষেরাও পালাতে পারবে না| ঘোড়ায় চড়া মানুষও পালিয়ে বাঁচতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধনুর্দ্ধর দাঁড়াবে না; দ্রুতগামী পালাতে পারে না; অশ্বারোহী নিজেকে রক্ষা করবে না।