Amos 2:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বীরদের মধ্যে যে জন সাহসী, সেও সেদিন উলঙ্গ হয়ে পালিয়ে যাবে, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, সব থেকে সাহসী যোদ্ধারাও সেদিন নগ্ন হয়ে পলায়ন করবে,” সদাপ্রভু ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বীরগণের মধ্যে যে জন সাহসিকচিত্ত, সেও সেই দিন উলঙ্গ হইয়া পলায়ন করিবে, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বীরগণের মধ্যে যে জন সাহসিকচিত্ত, সেও সেই দিন উলঙ্গ হইয়া পলায়ন করিবে, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোদ্ধাদের মধ্যে যে সবচেয়ে সাহসী সেও সেই দিন উলংগ হয়ে পালিয়ে যাবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোদ্ধাদের মধ্যে যে সবচেয়ে সাহসী সেও সেই দিন উলংগ হয়ে পালিয়ে যাবে। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমিত সাহস বীরশ্রেষ্ঠ যে, সে-ও সেদিন নগ্ন হয়ে করবে পলায়ন। —প্রভুই বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, খুব সাহসী সৈন্যরা পর্যন্ত পালিয়ে যাবে| এমনকি তারা জামা-কাপড় পর্যন্ত পরতে সময় পাবে না|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি খুব সাহসী যোদ্ধাও উলঙ্গ অবস্থায় ওই দিনের পালাবে,” এই হল সদাপ্রভুর ঘোষণা।