Amos 2:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তার মধ্য থেকে শাসনকর্তাকে মুছে ফেলব এবং তার সঙ্গে তার সকল কর্মকর্তাদেরকেও সংহার করবো; মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার শাসককে ধ্বংস করব, তার সঙ্গে হত্যা করব তার সব কর্মচারীকে,” সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহার মধ্য হইতে বিচারকর্ত্তাকে উচ্ছিন্ন করিব, এবং তাহার সহিত তাহার সকল অধ্যক্ষকেও সংহার করিব; ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহার মধ্য হইতে বিচারকর্তাকে উচ্ছিন্ন করিব, এবং তাহার সহিত তাহার সকল অধ্যক্ষকেও সংহার করিব; ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার রাজাকে আমি ধ্বংস করব এবং তার সংগে তার সব শাসনকর্তাদের মেরে ফেলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বাদশাহ্‌কে আমি ধ্বংস করব এবং তার সংগে তার সব শাসনকর্তাদের মেরে ফেলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি উচ্ছেদ করব তার শাসককে আর অমাত্যদেরও করব ধ্বংস। প্রভুই বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে জন্য আমি মোয়াবের রাজাদের শেষ করে দেব এবং মোয়াবের সব নেতাদেরও খুন করব|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার মধ্যেকার বিচার কর্তাকে ধ্বংস করব এবং আমি সব রাজপুত্রদের তার সঙ্গে মেরে ফেলবো,” সদাপ্রভু বলেন।