Amos 2:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি এহুদার উপরে আগুন নিক্ষেপ করবো, তা জেরুশালেমের অট্টালিকাগুলো গ্রাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি যিহূদার উপরে আগুন পাঠাব, তা জেরুশালেমের দুর্গগুলিকে গ্রাস করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি যিহূদার উপরে আগ্নি নিক্ষেপ করিব, তাহা যিরূশালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি যিহূদার উপরে অগ্নি নিক্ষেপ করিব, তাহা যিরূশালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই যিহূদার উপরে আমি আগুন পাঠিয়ে দেব; তা যিরূশালেমের দুর্গগুলো পুড়িয়ে ফেলবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই এহুদার উপরে আমি আগুন পাঠিয়ে দেব; তা জেরুজালেমের কেল্লাগুলো পুড়িয়ে ফেলবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি অগ্নি নিক্ষেপ করব যিহুদীয়ার উপরে, সেই অগ্নি গ্রাস করবে জেরুশালেমের দুর্গরাজি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি যিহূদাতে আগুন লাগাব এবং সেই আগুন জেরুশালেমের উঁচু মিনারগুলো ধ্বংস করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যিহূদার উপর আগুন নিক্ষেপ করব এবং তা যিরুশালেমের দুর্গগুলি গ্রাস করবে।