Amos 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা দীনহীন লোকদের মাথায় ভূমির ধূলির আকাঙক্ষা করে ও নম্র লোকদের পথ বাঁকা করে এবং পিতা ও পুত্র এক নারীতে গমন করে, যেন আমার পবিত্র নাম অপবিত্র হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা দীনদরিদ্র ব্যক্তির মাথা পায়ে মাড়ায়, যেমন মাটির উপরে ধুলোকে করা হয় এবং নিপীড়িত ব্যক্তির ন্যায়বিচার অন্যথা করে। বাবা ও ছেলে একই মেয়ের সঙ্গে ব্যভিচার করে, এভাবে তারা আমার পবিত্র নামের অসম্মান করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা দীনহীন লোকদের মস্তকে ভূমির ধূলির আকাঙ্ক্ষা করে, ও নম্র লোকদের পথ বক্র করে, এবং পিতা ও পুত্র এক যুবতীতে গমন করে, যেন আমার পবিত্র নাম অপবিত্রীকৃত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা দীনহীন লোকদের মস্তকে ভূমির ধূলির আকাঙ্ক্ষা করে, ও নম্র লোকদের পথ বক্র করে, এবং পিতা ও পুত্র এক যুবতীতে গমন করে, যেন আমার পবিত্র নাম অপবিত্রীকৃত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধুলা মাড়াবার মত করে তারা গরীবদের মাড়ায় এবং পথ থেকে অভাবীদের ঠেলে সরিয়ে দেয়। বাবা ও ছেলে একই মেয়ের সংগে ব্যভিচার করে এবং এইভাবে আমার পবিত্র নামের অসম্মান করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধুলা মাড়াবার মত করে তারা গরীবদের মাড়ায় এবং পথ থেকে অভাবীদের ঠেলে সরিয়ে দেয়। পিতা ও ছেলে একই মেয়ের সংগে জেনা করে এবং এইভাবে আমার পবিত্র নামের অসম্মান করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীনহীনের ধূলি লুণ্ঠিত মস্তকতারা করে পদদলিত, পথে বসায় গরীব দুঃখীকে পিতা পুত্র একই নারীতে হয় উপগত। এইভাবে তারা অপবিত্র করে আমার নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ওই গরীব লোকদের মাটির ওপর উপুড় করে ফেলে দিয়ে তার ওপর দিয়ে হেঁটে গিয়েছিল| তারা সাধারণ লোকদের কষ্টের কথা শোনাও বন্ধ করেছিল| একই স্ত্রীলোকের সঙ্গে পিতা ও পুত্রের যৌন সম্পর্ক ছিল| তারা আমার পবিত্র নাম ধ্বংস করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা দরিদ্রদের মাথা মাড়িয়েছে যেমন লোকেরা মাঠের ধূলো মাড়ায়; তারা নির্যাতিতদের ঠেলে দূর করেছে। বাবা ও ছেলে একই মেয়ের সঙ্গে সহবাস করেছে আর তাই আমার পবিত্র নাম অপবিত্র করেছে।