Amos 2:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা সমস্ত কোরবানগাহ্‌র কাছে বন্ধক নেওয়া কাপড়ের উপরে শয়ন করে ও অর্থদণ্ডে দণ্ডিত লোকদের আঙ্গুর-রস তাদের আল্লাহ্‌র এবাদতখানায় পান করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বন্ধকের বিনিময়ে রাখা পোশাকের উপরে, তারা প্রত্যেকটি বেদির পাশে শুয়ে থাকে। তারা তাদের দেবতার গৃহে জরিমানারূপে গৃহীত দ্রাক্ষারস পান করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা সমস্ত বেদির কাছে বন্ধক বস্ত্রের উপরে শয়ন করে, ও অর্থদণ্ডে দণ্ডিত লোকদের দ্রাক্ষারস আপনাদের ঈশ্বরের গৃহে পান করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা সমস্ত বেদির কাছে বন্ধক বস্ত্রের উপরে শয়ন করে ও অর্থদণ্ডে দণ্ডিত লোকদের দ্রাক্ষারস আপনাদের ঈশ্বরের গৃহে পান করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা প্রত্যেকটি বেদীর কাছে বন্ধক নেওয়া পোশাকের উপরে ঘুমায়। তাদের উপাসনা-ঘরে তারা জরিমানার টাকা দিয়ে কেনা আংগুর-রস খায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা প্রত্যেকটি বেদীর কাছে বন্ধক নেওয়া পোশাকের উপরে ঘুমায়। তাদের উপাসনা-ঘরে তারা জরিমানার টাকা দিয়ে কেনা আংগুর-রস খায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধকী জামাকাপড় তারা অপব্যবহার করে, এমনকি প্রত্যেকটি বেদীর কাছে সেই জামাকাপড় পেতে তারা শুয়ে থাকে তাদের ঈশ্বরের মন্দিরে। তারা পান করে জরিমানার টাকায় কেনা মদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা গরীব লোকদের কাছ থেকে জামাকাপড় নিচ্ছে এবং তারা বেদীতে পূজা করার সময় ওই কাপড়-চোপড়ের ওপরেই বসছে| তারা গরীব লোকদের টাকা ধার দিয়েছে| এবং সঙ্গে সঙ্গে তাদের কাপড়-চোপড়গুলো বন্ধক হিসাবে নিয়ে নিয়েছে| তারা সাধারণ লোকদের জরিমানা দিতে বাধ্য করেছিল| এবং সেই টাকা দিয়ে তাদের দেবতাদের মন্দিরে বসে নিজেরা পান করার জন্য দ্রাক্ষারস কিনেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সমস্ত বেদির পাশে মানত করা কাপড়ের উপরে শয়ন করে এবং যাদের জরিমানা হয়েছে এমন লোকেদের মদ তারা তাদের ঈশ্বরদের গৃহে পান করে।