Amos 2:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমিই তো তাদের সম্মুখে সেই আমোরীয়কে উচ্ছিন্ন করেছিলাম, যে এরস গাছের মত দীর্ঘকায় ও অলোন গাছের মত বলিষ্ঠ ছিল; তবু আমি উপরে তার ফল ও নিচে তার মূল উচ্ছিন্ন করেছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তবুও আমি তাদের সামনে সেই ইমোরীয়কে ধ্বংস করেছি, যদিও সে সিডার গাছের মতো লম্বা ছিল এবং ওক গাছের মতো শক্ত ছিল। আমি উপরে তার ফল ও নিচে তার মূল ধ্বংস করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমিই ত তাহাদের সম্মুখে সেই ইমোরীয়কে উচ্ছিন্ন করিয়াছিলাম, যে এরস বৃক্ষবৎ দীর্ঘকায় ও অলোন বৃক্ষবৎ বলিষ্ঠ ছিল; তবু আমি ঊর্দ্ধে তাহার ফল ও নীচে তাহার মূল উচ্ছিন্ন করিয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমিই ত তাহাদের সম্মুখে সেই ইমোরীয়কে উচ্ছিন্ন করিয়াছিলাম, যে এরস বৃক্ষবৎ দীর্ঘকায় ও অলোন বৃক্ষবৎ বলিষ্ঠ ছিল; তবু আমি ঊর্ধ্বে তাহার ফল ও নিচে তাহার মূল উচ্ছিন্ন করিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে ইস্রায়েলের লোকেরা, ইমোরীয়েরা যদিও এরস গাছের মত লম্বা ও এলোন গাছের মত শক্তিশালী ছিল তবুও তোমাদের সামনে সেই ইমোরীয়দের আমিই ধ্বংস করেছিলাম। আমি তাদের ফল ও তার শিকড় ধ্বংস করেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে ইসরাইলের লোকেরা, আমোরীয়রা যদিও এরস গাছের মত লম্বা ও এলোন গাছের মত শক্তিশালী ছিল তবুও তোমাদের সামনে সেই আমোরীয়দের আমিই ধ্বংস করেছিলাম। আমি তাদের ফল ও তার শিকড় ধ্বংস করেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অথচ তোমাদের জন্য আমিই উচ্ছেদ করেছিলাম ইমোরীদের, যারা ছিল বৃক্ষের মত দীর্ঘকায় এবং সেগুনের মত সুদৃঢ়। কিন্তু আমি তাদের সমূলে উৎপাটিত করেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু আমিই তাদের সামনে ইমোরীয়দের ধ্বংস করেছিলাম| ইমোরীযরা এরস গাছের মতোই দীর্ঘদেহী ছিল| তারা ওক গাছের মতোই শক্তিশালী ছিল| কিন্তু আমি তাদের ওপরকার ফল এবং নিচেকার শিকড়গুলো নষ্ট করে দিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও আমি ইমোরীয়দের ধ্বংস করেছিলাম তাদের সামনে, যার উচ্চতা ছিল এরস গাছের মত; সে ছিল অলোন গাছের মত শক্তিশালী। তবুও আমি উপরে তার ফল এবং নিচে তার মূল ধ্বংস করেছিলাম।