Amos 3:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বনি-ইসরাইল, তোমরা এই কালাম শোন, যা তোমাদের বিরুদ্ধে মাবুদ বলেছেন— আমি মিসর দেশ থেকে যাকে বের করে এনেছি, সেসব গোষ্ঠীর বিরুদ্ধে—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে ইস্রায়েলের লোকেরা, সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যা বলেছেন, তোমরা সেই বাক্য শোনো। আমি যাদের মিশর থেকে মুক্ত করে এনেছি, সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে বলা বাক্য শোনো:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা এই বাক্য শুন, যাহা তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু বলিয়াছেন,—আমি মিসর দেশ হইতে যাহাকে বাহির করিয়া আনিয়াছি, সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে [বলিয়াছি],
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা এই বাক্য শুন, যাহা তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু বলিয়াছেন- আমি মিসর দেশ হইতে যাহাকে বাহির করিয়া আনিয়াছি, সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে [বলিয়াছি]-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েলের লোকেরা, তোমাদের বিরুদ্ধে, অর্থাৎ সদাপ্রভু যাদের মিসর থেকে বের করে এনেছেন সেই গোটা জাতির বিরুদ্ধে তিনি যা বলছেন তা শোন:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইলের লোকেরা, তোমাদের বিরুদ্ধে, অর্থাৎ মাবুদ যাদের মিসর থেকে বের করে এনেছেন সেই গোটা জাতির বিরুদ্ধে তিনি যা বলছেন তা শোন:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েলকুল, প্রভু পরমেশ্বর মিশর থেকে যাদের উদ্ধার করে এনেছেন, সেই তোমাদেরই বিরুদ্ধে তিনি বলছেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা, এই বার্তাটি শোন! ইস্রায়েল, তোমাদের জন্যই প্রভু এই কথাগুলো বলেছিলেন| এই বার্তাটি তোমাদের সব পরিবারের (ইস্রায়েল) জন্যেই যাদের আমি মিশর দেশ থেকে নিয়ে এসেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ইস্রায়েলীয়রা, শোন এই বাক্য যা সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে বলেছেন, সমস্ত পরিবারের বিরুদ্ধে যাদের আমি মিশর দেশ থেকে বার করে এনেছিলাম,