Amos 3:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা ন্যায় আচরণ করতে জানে না, মাবুদ এই কথা বলেন, তারা নিজ নিজ অট্টালিকায় দৌরাত্ম ও লুট সঞ্চয় করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা জানে না ন্যায়সংগত কাজ কীভাবে করতে হয়,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, “তারা তাদের দুর্গগুলিতে অত্যাচার ও লুটের জিনিস সঞ্চিত করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা ন্যায়াচরণ করিতে জানে না, ইহা সদাপ্রভু কহেন, তাহারা আপন আপন অট্টালিকায় দৌরাত্ম্য ও লুট সঞ্চয় করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা ন্যায়াচরণ করিতে জানে না, ইহা সদাপ্রভু কহেন, তাহারা আপন আপন অট্টালিকায় দৌরাত্ম্য ও লুট সঞ্চয় করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু বলছেন, “তারা ঠিক কাজ করতে জানে না; তাদের দুর্গগুলোর মধ্যে তারা অত্যাচারের ও লুটের মাল জমিয়ে রেখেছে। কাজেই একজন শত্রু তাদের দেশ ঘেরাও করবে; সে তাদের শক্ত প্রতিরক্ষার উপায়গুলো ধ্বংস করবে এবং দুর্গগুলো লুট করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ মালিক বলছেন, “তারা ঠিক কাজ করতে জানে না; তাদের কেল্লাগুলোর মধ্যে তারা অত্যাচারের ও লুটের মাল জমিয়ে রেখেছে। কাজেই একজন শত্রু তাদের দেশ ঘেরাও করবে; সে তাদের শক্ত প্রতিরক্ষার উপায়গুলো ধ্বংস করবে এবং কেল্লাগুলো লুট করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু বলেন, ন্যায়সঙ্গত আচরণ এরা জানে না, এদেরর প্রাসাদসমূহে সঞ্চিত হয়েছে উৎপীড়ন ও লুণ্ঠনলব্ধ ধন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই জন্য প্রভু বলেছেন, “এক শত্রু সেই দেশে আসবে| সেই শত্রু এসে তোমাদের শক্তি হরণ করবে| তোমাদের উঁচু মিনারে তোমরা যেসব জিনিস লুকিয়ে রেখেছো তা সে নিয়ে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা জানে না কিভাবে ভালো করতে হয়,” এই হল সদাপ্রভুর ঘোষণা, “তারা তাদের দুর্গে হিংসা এবং ধ্বংস জমা করে রেখেছে।”