Amos 3:11 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, এক জন বিপক্ষ! সে দেশ ঘিরে ফেলবে, সে তোমার প্রতিরক্ষার উপায়গুলো ধ্বংস করবে এবং তোমার অট্টালিকাগুলো লুট করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “এক শত্রু দেশকে ছারখার করে দেবে, সে তোমার ঘাঁটিগুলি ভেঙে ফেলবে ও তোমার দুর্গগুলি লুট করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এক জন বিপক্ষ! সে দেশ বেষ্টন করিবে, সে তোমা হইতে তোমার শক্তি ফেলিয়া দিবে, এবং তোমার অট্টালিকা সকল লুট হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, একজন বিপক্ষ! সে দেশ বেষ্টন করিবে, সে তোমা হইতে তোমার শক্তি ফেলিয়া দিবে, এবং তোমার অট্টালিকা সকল লুট হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য প্রভু বলেন, শত্রু এসে অবরোধ করবে এ দেশ, সে তোমাদের প্রতিরোধ ব্যবস্থা চূর্ণ করবে, তোমাদের দুর্গরাজি হবে লুণ্ঠিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে জন্য প্রভু বলেছেন, “একটি সিংহ কোন মেষকে আক্রমণ করলে এবং একজন মেষপালক মেষটিকে রক্ষা করার চেষ্টা করলে মেষপালকটি মেষের কেবলমাত্র কিছু অংশই বাঁচাতে পারবে| সে হয়ত সিংহের মুখ থেকে মেষের দুটো পা অথবা কানের একটি অংশ টেনে নিতে পারবে| একই ভাবে, ইস্রায়েলের অধিকাংশ লোকই রক্ষা পাবে না| শমরিয়ায় যারা বাস করছে তারা হয়ত বিছানার কেবলমাত্র একটা কোণ রক্ষা করতে পারবে, অথবা শয্যার চাদরের এক টুকরো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য, প্রভু সদাপ্রভু এই বলেন, “শত্রু দেশ ঘিরে ধরবে। সে তোমার দুর্গ ধ্বংস করবে এবং তোমার দুর্গ লুট করবে।”