Amos 3:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, সিংহের মুখ থেকে যেমন ভেড়ার রাখাল দু’টি পা কিংবা একটি কর্ণমূল উদ্ধার করে, তেমনি সেই বনি-ইসরাইলদের উদ্ধার করা যাবে, যারা সামেরিয়ায় বিছানার কোণে কিংবা পালঙ্কের উপর শিল্পীত চাদরে বসে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “মেষপালক যেমন সিংহের মুখ থেকে দুটি পায়ের হাড় বা একটি কানের টুকরো উদ্ধার করে, তেমনই ইস্রায়েলীরাও রক্ষা পাবে, যারা শমরিয়ায় তাদের বিছানার প্রান্তে বা দামাস্কাসে তাদের পালঙ্কের কোণে বসে থাকে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, সিংহের মুখ হইতে যেমন মেষপালক দুই খানা পা কিম্বা একটী কর্ণমূল উদ্ধার করে, তেমনি সেই ইস্রায়েল-সন্তানদিগকে উদ্ধার করা যাইবে, যাহারা শমরিয়ায় শয্যায় কোণে কিম্বা খট্টার শিল্পিত চাদরে বসিয়া থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, সিংহের মুখ হইতে যেমন মেষপালক দুইখানি পা কিম্বা একটি কর্ণমূল উদ্ধার করে, তেমনি সেই ইস্রায়েল-সন্তানদিগকে উদ্ধার করা যাইবে, যাহারা শমরিয়ায় শয্যার কোণে কিম্বা পালঙ্কের শিল্পিত চাদরে বসিয়া থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “রাখাল সিংহের মুখ থেকে যেমন কেবল পায়ের দু’টা হাড় কিম্বা কানের একটা টুকরা উদ্ধার করতে পারে তেমনি ইস্রায়েলের যে লোকেরা শমরিয়ায় বাস করে তারা কেবল তাদের খাটের পায়া এবং চাদরের টুকরা নিয়ে উদ্ধার পাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “রাখাল সিংহের মুখ থেকে যেমন কেবল পায়ের দু’টা হাড় কিংবা কানের একটা টুকরা উদ্ধার করতে পারে তেমনি ইসরাইলের যে লোকেরা সামেরিয়ায় বাস করে তারা কেবল তাদের খাটের পায়া এবং চাদরের টুকরা নিয়ে উদ্ধার পাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু বলেছেনঃ সিংহের মুখ থেকে মেষপালক যেমন মেষের দুটি পা কিম্বা একটি কান উদ্ধার করে আনে, শমরীয়ানিবাসী ইসরায়েলীদেরও তেমনি খাটের একটি বাজু বা পালঙ্কের একটা পায়ার মত সামান্য অংশই উদ্ধার করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সদাপ্রভু, প্রভু সর্বশক্তিমান ঈশ্বর এই কথাগুলো বলেছেন: “এই বিষয়গুলি সম্বন্ধে যাকোবের পরিবারকে (ইস্রায়েল) সতর্ক করে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই বলেন, “যেমনভাবে মেষপালক সিংহের মুখ থেকে শুধু দুটো পা উদ্ধার করে বা একটা কান উদ্ধার করে, সেরকম ইস্রায়ালের লোকদেরও রক্ষা করা হবে যারা শমরিয়ায় বাস করে, শুধু খাটের পায়া এবং চাদরের টুকরা নিয়ে উদ্ধার পাবে ।”