Amos 3:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা শোন, আর ইয়াকুবের কুলের বিরুদ্ধে সাক্ষ্য দাও, এই কথা সার্বভৌম মাবুদ, বাহিনীগণের আল্লাহ্ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা এই কথা শোনো ও যাকোবের কুলের বিপক্ষে সাক্ষ্য দাও,” বলেন প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা শুন, আর যাকোবের কুলের বিরুদ্ধে সাক্ষ্য দেও, ইহা প্রভু সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা শুন, আর যাকোবের কুলের বিরুদ্ধে সাক্ষ্য দেও, ইহা প্রভু সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর প্রভু সদাপ্রভু বলছেন, “তোমরা শোন এবং যাকোবের বংশকে সাবধান কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীন-দুনিয়ার মালিক মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “তোমরা শোন এবং ইয়াকুবের বংশকে সাবধান কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, তোমরা একথা শোন আর যাকোব কুলের বিপক্ষে সাক্ষ্য দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল পাপ কাজ করছে এবং আমি তাদের পাপ কাজের জন্য শাস্তি দেব| যখন আমি তা করব তখন বৈথেলের বেদীগুলিও ধ্বংস করব| বেদীর শৃঙ্গগুলি কেটে দেওয়া হবে এবং সেগুলো মাটিতে পড়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুনো এবং সাক্ষ্য দাও যাকোব কুলের বিরুদ্ধে, এই হল প্রভু সদাপ্রভুর ঘোষণা, বাহিনীগণের ঈশ্বর।