Amos 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি যেদিন ইসরাইলকে তার অধর্মগুলোর প্রতিফল দেব, সেদিন বৈথেলস্থ কোরবানগাহ্‌গুলোকে প্রতিফল দেব, তাতে কোরবানগাহ্‌র শিংগুলো ছিন্ন হয়ে ভূমিতে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যেদিন আমি ইস্রায়েলের সব পাপের জন্য তাদের শাস্তি দিই, আমি বেথেলের সব বেদি ধ্বংস করব; বেদির শৃঙ্গগুলি কেটে ফেলা হবে ও সেগুলি মাটিতে পতিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি যে দিন ইস্রায়েলকে তাহার অধর্ম্ম সকলের প্রতিফল দিব, সেই দিন বৈথেলস্থ যজ্ঞবেদি সকলেরও প্রতিফল দিব, তাহাতে বেদির শৃঙ্গ সকল ছিন্ন হইয়া ভূমিতে পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি যে দিন ইস্রায়েলকে তাহার অধর্ম সকলের প্রতিফল দিব, সেই দিন বৈথেলস্থ যজ্ঞবেদি সকলেরও প্রতিফল দিব, তাহাতে বেদির শৃঙ্গ সকল ছিন্ন হইয়া ভূমিতে পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি পাপের জন্য ইস্রায়েলকে যেদিন শাস্তি দেব সেই দিন বৈথেলের বেদীগুলো ভেংগে ফেলব; তখন বেদীর শিংগুলো ভেংগে মাটিতে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি গুনাহের জন্য ইসরাইলকে যেদিন শাস্তি দেব সেই দিন বেথেলের বেদীগুলো ভেংগে ফেলব; তখন বেদীর শিংগুলো ভেংগে মাটিতে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদিন আমি ইসরায়েলীদের অপরাধের প্রতিবিধান করব, সেদিন বেথেলের বেদীগুলিরও যোগ্য প্রতিফল দেব। বেদীর শৃঙ্গগুলি ভেঙ্গে পড়বে মাটিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি শীতকালের বাড়ীর সঙ্গে সঙ্গে গরমকালের বাড়ীও ধ্বংস করব| হাতির দাঁতের বাড়ীগুলিও ধ্বংস হবে| বহু বাড়ী ধ্বংস হবে|” প্রভু ওই কথাগুলি বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যেদিন আমি ইস্রায়েলের পাপের শাস্তি দেব, আমি বৈথেলের যজ্ঞবেদী গুলোকেও শাস্তি দেবো। যজ্ঞবেদীর শৃঙ্গগুলি কাটা হবে এবং মাটিতে পড়বে।