Amos 3:15 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি শীতকালের ও গ্রীষ্মকালের বাড়িকে আঘাত করবো; হাতির দাতের বাড়িগুলো নষ্ট হবে এবং অনেক বাড়ি ধ্বংস হবে, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি শীতযাপনের গৃহ ও গ্রীষ্মযাপনের গৃহকে ভেঙে ফেলব; হাতির দাঁতে সুসজ্জিত গৃহগুলি ধ্বংস হবে এবং অট্টালিকাগুলি ভূমিসাৎ করা হবে,” সদাপ্রভু ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি শীতকালের গৃহকে ও গ্রীষ্মকালের গৃহকে আঘাত করিব; হস্তিদন্তের গৃহ সকল নষ্ট হইবে, এবং অনেক গৃহ লুপ্ত হইবে, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি শীতকালের গৃহকে ও গ্রীষ্মকালের গৃহকে আঘাত করিব; হস্তিদন্তের গৃহ সকল নষ্ট হইবে, এবং অনেক গৃহ লুপ্ত হইবে, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি শীতকাল কাটাবার ঘর ও গরমকাল কাটাবার ঘর ভেংগে ফেলব; হাতীর দাঁতের কাজ করা ঘরগুলো নষ্ট করা হবে এবং বড় বড় বাড়ীগুলো ধ্বংস করা হবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি শীতকাল কাটাবার ঘর ও গরমকাল কাটাবার ঘর ভেংগে ফেলব; হাতীর দাঁতের কাজ করা ঘরগুলো নষ্ট করা হবে এবং বড় বড় বাড়ীগুলো ধ্বংস করা হবে। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এদের শৈত্যাবাস ও গ্রীষ্মাবাস উভয়ই ধ্বংস করব, এদের গজদন্ত নির্মিত হর্ম্যরাজি হবে বিধ্বস্ত, বিরাট অট্টালিকাসমূহ পরিণত হবে ধ্বংসস্তূপে। প্রভুই বলেছেন এ কথা।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শীতকালের বাড়িকে ধ্বংস করব গ্রীষ্মকালের বাড়িগুলির সঙ্গে, হাতির দাঁতের বাড়িগুলিও ধ্বংস হবে এবং বড় বাড়িগুলি অদৃশ্য হয়ে যাবে।” এই হল সদাপ্রভুর ঘোষণা।