Amos 3:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দুনিয়ার সমস্ত গোষ্ঠীর মধ্যে তোমাদেরই পরিচয় নিয়েছি, এজন্য তোমাদের সমস্ত অপরাধ বিচার করে তোমাদের প্রতিফল দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পৃথিবীর সমস্ত গোষ্ঠীর মধ্যে, আমি কেবলমাত্র তোমাদেরই মনোনীত করেছি; তাই তোমাদের সব পাপের জন্য, আমি তোমাদের শাস্তি দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—আমি পৃথিবীস্থ সমস্ত গোষ্ঠীর মধ্যে তোমাদেরই পরিচয় লইয়াছি, এই জন্য তোমাদের সমস্ত অপরাধ ধরিয়া তোমাদিগকে প্রতিফল দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পৃথিবীস্থ সমস্ত গোষ্ঠীর মধ্যে তোমাদেরই পরিচয় লইয়াছি, এই জন্য তোমাদের সমস্ত অপরাধ ধরিয়া তোমাদিগকে প্রতিফল দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পৃথিবীর সমস্ত জাতির মধ্য থেকে আমি কেবল তোমাদেরই বেছে নিয়েছি; কাজেই তোমাদের সব পাপের জন্য আমি তোমাদের শাস্তি দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দুনিয়ার সমস্ত জাতির মধ্য থেকে আমি কেবল তোমাদেরই বেছে নিয়েছি; কাজেই তোমাদের সব গুনাহের জন্য আমি তোমাদের শাস্তি দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর সমস্ত জাতির মধ্যে কেবলমাত্র তোমাদেরই আমি আপন করে নিয়েছি, সেইজন্যই তোমাদের সমস্ত অপরাধের দণ্ডবিধান করব আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পৃথিবীতে অনেক পরিবার আছে| কিন্তু বিশেষভাবে জানবার জন্য একমাত্র তোমার পরিবারকেই আমি বেছে নিয়েছিলাম| এবং তোমরা আমার বিরুদ্ধে গিয়েছিলে| সে জন্য আমি তোমাদের সব পাপ কাজের জন্য শাস্তি দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সমস্ত পৃথিবীর পরিবার গুলোর মধ্যে শুধু তোমাদেরই বেছেছিলাম। সেইজন্য আমি তোমাদের সমস্ত পাপের জন্য তোমাদের শাস্তি দেবো।