Amos 3:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কল না পাতলে পাখি কি ফাঁদের কাছে আসবে? কিছু ধরা না পড়লে কল কি ভূমি থেকে লাফিয়ে উঠে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো ফাঁসকল পাতা না থাকলে, পাখি কি মাটিতে ফাঁদে ধরা পড়ে? কিছু না ধরা পড়লে, মাটি থেকে কোনো কল কি আপনা-আপনি ছোটে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কল না পাতিলে পক্ষী কি ফাঁদে বদ্ধ হইয়া ভূমিতে পড়ে? কিছু ধরা না পড়িলে ভূমি হইতে কি কল ছুটে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কল না পাতিলে পক্ষী কি ফাঁদে বদ্ধ হইয়া ভূমিতে পড়ে? কিছু ধরা না পড়িলে ভূমি হইতে কি কল ছুটে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফাঁদের মধ্যে টোপ না থাকলে কি পাখী ফাঁদের কাছে আসে? ধরবার কিছু না পেলে কি ফাঁদ লাফিয়ে ওঠে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফাঁদের মধ্যে টোপ না থাকলে কি পাখী ফাঁদের কাছে আসে? ধরবার কিছু না পেলে কি ফাঁদ লাফিয়ে ওঠে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাটিতে ফাঁদ পাতা না থাকলে কি কোনও পাখি ধরা পড়ে? কোনও কিছু ধরা না পড়া পর্যন্ত কি মাটিতে পাতা ফাঁদের কল লাফিয়ে ওঠে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাঠের মধ্যে বিছানো জালে যদি কোন খাদ্য না থাকে, তবে কোন পাখী উড়ে এসে তার মধ্যে পড়বে না| জালের মুখ তখনই বন্ধ হবে, যখন তাতে কিছু ধরা পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাখি কি জমিতে পাতা ফাঁদে পরে, যদি না তার জন্য কোনো টোপ থাকে? ফাঁদ কি এমনিই মাটি থেকে লাফিয়ে উপরে ওঠে যদি না এটা কিছু ধরে?