Amos 3:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নগরের মধ্যে তূরী বাজলে লোকেরা কি কাঁপে না? মাবুদ না ঘটালে নগরের মধ্যে কি অমঙ্গল ঘটে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নগরের মধ্যে তূরী বাজলে, লোকেরা কি ভয়ে কাঁপে না? যখন কোনো নগরে বিপর্যয় উপস্থিত হয়, তা কি সদাপ্রভু থেকে হয় না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নগরের মধ্যে তূরী বাজিলে লোকেরা কি কাঁপে না? সদাপ্রভু না ঘটাইলে নগরের মধ্যে কি অমঙ্গল ঘটে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নগরের মধ্যে তূরী বাজিলে লোকেরা কি কাঁপে না? সদাপ্রভু না ঘটাইলে নগরের মধ্যে কি অমঙ্গল ঘটে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরে শিংগার আওয়াজ শুনলে কি লোকেরা কাঁপে না? সদাপ্রভু না ঘটালে কি শহরে বিপদ ঘটে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরে শিংগার আওয়াজ শুনলে কি লোকেরা কাঁপে না? মাবুদ না ঘটালে কি শহরে বিপদ ঘটে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরে বিপদসূচক তূরী বেজে উঠলে নগরবাসীরা কি ভয়ে কেঁপে ওঠে না? প্রভু না ঘটালে কি নগরে কোনও অঘটন ঘটে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি শিঙায় সতর্ক বাঁশী বেজে ওঠে তখনই কি মানুষ সত্যিই ভয়ে কাঁপতে থাকবে না? যদি শহরে বিপদ আসে, তখন বুঝতে হবে প্রভু তা ঘটিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কোনো শহরে শিঙ্গার আওয়াজ হয় তবে কি লোকেরা ভয় পাবে না?