Amos 3:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিশ্চয়ই সার্বভৌম মাবুদ নিজের গোলাম নবীদের কাছে তাঁর গূঢ় মন্ত্রণা প্রকাশ না করে কিছুই করেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চয়ই সদাপ্রভু, তাঁর দাস ভাববাদীদের কাছে নিজের পরিকল্পনা প্রকাশ না করে, সার্বভৌম সদাপ্রভু কিছুই করেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিশ্চয়ই প্রভু সদাপ্রভু আপনার দাস ভাববাদিগণের নিকটে আপন গূঢ় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিশ্চয়ই প্রভু সদাপ্রভু আপনার দাস ভাববাদিগণের নিকটে আপন গূঢ় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসলে প্রভু সদাপ্রভু তাঁর দাস নবীদের কাছে তাঁর পরিকল্পনা প্রকাশ না করে কিছুই করেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসলে আল্লাহ্‌ মালিক তাঁর গোলাম নবীদের কাছে তাঁর পরিকল্পনা প্রকাশ না করে কিছুই করেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জগদীশ্বর প্রভু তাঁর দাস নবীদের কাছে তাঁর গূঢ় অভিপ্রায় ব্যক্ত না করে কিছুই করেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রভু, আমার সদাপ্রভু কিছু করার জন্য মনস্থির করেছেন| কিন্তু কিছু কাজ করার আগে, তিনি তাঁর সেবক ভাববাদীদের তাঁর পরিকল্পনাগুলি না বলে থাকবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ততক্ষণ প্রভু সদাপ্রভু কিছুই করবেন না যতক্ষণ না তিনি তাঁর পরিকল্পনা তাঁর দাস ভাববাদীদের কাছে প্রকাশ করছেন।