Amos 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা অস্‌দোদের অট্টালিকাগুলোর উপরে ও মিসর দেশের অট্টালিকাগুলোর উপরে ঘোষণা কর, আর বল, তোমরা সামেরিয়ার পর্বতমালার উপরে জমায়েত হও; আর দেখ, তার মধ্যে কত মহাকোলাহল! তার মধ্যে কত জুলুম!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা অস্‌দোদের দুর্গগুলিতে, ও মিশরের দুর্গগুলির কাছে এই বার্তা ঘোষণা করো: “তোমরা শমরিয়ার পাহাড়গুলির কাছে সমবেত হও; আর তার মধ্যে মহা অস্থিরতা দেখো, তার প্রজাদের মধ্যে সংঘটিত নিপীড়ন দেখো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা অস্‌দোদের অট্টালিকা সকলের উপরে ও মিসর দেশের অট্টালিকা সকলের উপরে ঘোষণা কর, আর বল, তোমরা শমরিয়ার পর্ব্বতগণের উপরে একত্র হও; আর দেখ, তাহার মধ্যে কত মহাকোলাহল! তাহার মধ্যে কত উপদ্রব!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা অস্‌দোদের অট্টালিকা সকলের উপরে ও মিসর দেশের অট্টালিকা সকলের উপরে ঘোষণা কর, আর বল, তোমরা শমরিয়ার পর্বতগণের উপরে একত্র হও; আর দেখ, তাহার মধ্যে কত মহাকোলাহল! তাহার মধ্যে কত উপদ্রব!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা অস্‌দোদ ও মিসরের সব দুর্গের লোকদের কাছে বল, “তোমরা শমরিয়ার পাহাড়গুলোর উপরে জড়ো হও; দেখ, তার মধ্যে কত গোলমাল! তার লোকদের মধ্যে কত অত্যাচার!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা অস্‌দোদ ও মিসরের সব কেল্লার লোকদের কাছে বল, “তোমরা সামেরিয়ার পাহাড়গুলোর উপরে জড়ো হও; দেখ, তার মধ্যে কত গোলমাল! তার লোকদের মধ্যে কত জুলুম!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আস্‌দোদের প্রাসাদশীর্ষ থেকে, মিশরের দুর্গ শিখর থেকে তোমরা ঘোষণা কর: ‘শমরিয়ার পর্বতশিখরে তোমরা সমবেত হও চেয়ে দেখ, সে দেশে কত বিক্ষোভ, কত কোলাহল, দেশের অভ্যন্তরে কত অন্যায়-অত্যাচার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অস্দোদের এবং মিশরের প্রাসাদের ওপরে যাও এবং এই বার্তাটি ঘোষণা কর: “শমরিয়ার পর্বতে চলে এস| সেখানে তুমি বিরাট বিশৃঙ্খলা দেখতে পাবে| কারণ লোকরা জানেনা কি করে সঠিকভাবে জীবনযাপন করতে হয়| তারা অন্য লোকদের প্রতি নিষ্ঠুর ছিল| তারা অন্য লোকদের কাছ থেকে জিনিস নিয়ে নিত এবং ওই জিনিসগুলো তাদের প্রাসাদে লুকিয়ে রাখত| জোর করে কেড়ে নেওয়া জিনিসগুলোতেই তাদের কোষাগার পূর্ণ হয়ে গিয়েছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অসদোদের দুর্গে এবং মিশর দেশের দুর্গে এটা ঘোষণা কর; বল, “তোমরা শমরিয়ার পাহাড়ে জড়ো হও আর দেখ, তার মধ্যে কি ভীষণ গোলমাল এবং তার মধ্যে কি উপদ্রব।