Amos 4:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সামেরিয়ার পাহাড়ের উপরিস্থ বাশনের গাভীগুলো, এই কালাম শোন; তোমরা দীনহীন লোকদের প্রতি জুলুম করছো, দরিদ্রদেরকে চূর্ণ করছো এবং নিজেদের মালিকদের বলছো কিছু আন, আমরা পান করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমরিয়ার পর্বতের উপরে বিচরণ করা বাশনের গাভীসকল, তোমরা এই বাণী শ্রবণ করো, তোমরা সেই নারীরা যারা দরিদ্রদের নিপীড়ন ও নিঃস্বদের চূর্ণ করো, যারা নিজের নিজের স্বামীকে বলো, “আমাদের জন্য কিছু পান করার সুরা এনে দাও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে শমরিয়ার গিরিবিহারিণী বাশনের গাভী সকল, এই বাক্য শুন; তোমরা দীনহীন লোকদের প্রতি উপদ্রব করিতেছ, দরিদ্রগণকে চূর্ণ করিতেছ, এবং আপনাদের কর্ত্তাদিগকে বলিতেছ, আন, আমরা পান করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে শমরিয়ার গিরিবিহারিণী বাশনের গাভী সকল, এই বাক্য শুন; তোমরা দীনহীন লোকদের প্রতি উপদ্রব করিতেছ, দরিদ্রগণকে চূর্ণ করিতেছ, এবং আপনাদের কর্তাদিগকে বলিতেছ, আন, আমরা পান করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে শমরিয়ার পাহাড়ের উপরকার বাশনের গাভীগুলোর মত স্ত্রীলোকেরা, তোমরা শোন। তোমরা গরীবদের অত্যাচার কর এবং অভাবীদের চুরমার কর আর তোমাদের স্বামীদের বল, “আমাদের জন্য মদ এনে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সামেরিয়ার পাহাড়ের উপরকার বাশনের গাভীগুলোর মত স্ত্রীলোকেরা, তোমরা শোন। তোমরা গরীবদের জুলুম কর এবং অভাবীদের চুরমার কর আর তোমাদের স্বামীদের বল, “আমাদের জন্য মদানো রস এনে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন হে শমরীয়ার গিরিবিহারিণী বাশানের গাভীরা,তোমরা যারা দরিদ্রদের নির্যাতন কর, দীনহীনদের কর শোষণ,যারা নিজেদের স্বামীদের সর্বদা বল: ‘আনো, আরও আনো, আরও সুরা চাই’, শুনে রাখ তোমরা,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমরিয়ার পর্বতে বাশনের যে গাভীরা চরে বেড়াচ্ছে তোমরা শোন| শমরিয়ার ধনী নারীদের কথাই বলা হচ্ছে| বাশন যর্দ্দন নদীর পূর্বতীরে অবস্থিত একটি জায়গা| এই অঞ্চলের বড় বড় ষাঁড় ও গরু বিখ্যাত| তোমরা গরীবদের আঘাত করছ| তোমরা ওই গরীব মানুষদের সর্বনাশ করছ| তোমরা তোমাদের স্বামীদের বলছ, “আমাদের জন্য কিছু পানীয় আনো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই বাক্য শোন, বাসনের সমস্ত গাভীরা, তোমরা যারা শমরিয়ার পাহাড়ি অঞ্চলে থাক, তোমরা যারা দরিদ্রদের ওপর উপদ্রব করছো, তোমরা যারা দীনহীন লোকেদের চূর্ণ করছো, তোমরা যারা তোমাদের স্বামীদের বল, “আমাদের জন্য পানীয় নিয়ে এসো।”