Amos 4:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদের মধ্যে মিসর দেশের মহামারীর মত মহামারী পাঠালাম; তলোয়ার দ্বারা তোমাদের যুবকদের হত্যা করলাম ও তোমাদের ঘোড়াগুলোকে নিয়ে গেলাম; আর তোমাদের শিবিরের দুর্গন্ধ তোমাদের নাসিকাতে প্রবেশ করালাম; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তোমাদের মধ্যে মহামারি পাঠিয়েছি, যেমন মিশরে করেছিলাম, আমি তরোয়ালের দ্বারা তোমাদের যুবকদের হত্যা করেছি, সেই সঙ্গে হত্যা করেছি অধিকৃত সব ঘোড়াদেরও। আমি তোমাদের নাসারন্ধ্রে তোমাদের শিবিরের দুর্গন্ধ প্রবেশ করিয়েছি, তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,” সদাপ্রভু ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা সদাপ্রভু বলেন। আমি তোমাদের মধ্যে মিসর দেশের মহামারীর ন্যায় মহামারী পাঠাইলাম; খড়্‌গ দ্বারা তোমাদের যুবকগণকে বধ করিলাম, ও তোমাদের অশ্বগণকে লইয়া গেলাম; আর তোমাদের শিবিরের দুর্গন্ধ তোমাদের নাসিকাতে প্রবেশ করাইলাম; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদের মধ্যে মিসর দেশের মহামারীর ন্যায় মহামারী পাঠাইলাম; খড়্‌গ দ্বারা তোমাদের যুবকগণকে বধ করিলাম, ও তোমাদের অশ্বগণকে লইয়া গেলাম; আর তোমাদের শিবিরের দুর্গন্ধ তোমাদের নাসিকাতে প্রবেশ করাইলাম; তথাপি তোমরা আমার নিকটে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরে যেমন পাঠিয়েছিলাম তেমনি করে আমি তোমাদের মধ্যে মড়ক পাঠালাম। আমি যুদ্ধের মধ্য দিয়ে তোমাদের যুবকদের মেরে ফেললাম এবং তোমাদের ঘোড়াগুলো নিয়ে গেলাম। তোমাদের সেনা-ছাউনির দুর্গন্ধ তোমাদের নাকে ভরে দিলাম; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরে যেমন পাঠিয়েছিলাম তেমনি করে আমি তোমাদের মধ্যে মহামারী পাঠালাম। আমি যুদ্ধের মধ্য দিয়ে তোমাদের যুবকদের মেরে ফেললাম এবং তোমাদের ঘোড়াগুলো নিয়ে গেলাম। তোমাদের সেনা-ছাউনির দুর্গন্ধ তোমাদের নাকে ভরে দিলাম; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরের মত তোমাদের দেশেও আমি মহামারী সংক্রামিত করেছি, তরবারির আঘাতে তোমাদেরতরুণ যোদ্ধাদের আমি করেছি নিধন, অশ্বারোহী বাহিনীকে বন্দী করে নিয়ে গিয়েছি তোমাদের ছাউনিতে সৈন্যদের গলিত শবের দুর্গন্ধ সহ্য করতে আমি তোমাদের বাধ্য করেছি। তবুও তোমরা ফিরে এলে না আমার কাছে। প্রভু বলেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের বিরুদ্ধে সংক্রামক ব্যাধি পাঠিয়েছি, মিশরে যেরকম আমি করেছিলাম| আমি তরবারি দ্বারা তোমাদের যুবকদের হত্যা করেছি| আমি তোমাদের ঘোড়াগুলোকে নিয়ে নিয়েছি| আমি তোমাদের তাঁবুগুলোকে শব দেহের দুর্গন্ধে ভরে দিয়েছিলাম| কিন্তু তখনও পর্যন্ত তোমরা সাহায্যের জন্য আমার কাছে আসোনি” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি তোমাদের মধ্যে মহামারী পাঠালাম যেমন মিশর দেশে পাঠিয়েছিলাম। আমি তোমাদের যুবকদের তলোয়ার দিয়ে মেরেছি, তোমাদের ঘোড়াদের নিয়ে গিয়েছি এবং তোমাদের তাঁবু দুর্গন্ধে পূর্ণ করে তোমাদের নাকে প্রবেশ করিয়েছি। তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না,” এই হল সদাপ্রভুর ঘোষণা।