Amos 4:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইসরাইল, এজন্য আমি তোমার প্রতি এরকম ব্যবহার করবো; আর এই কারণে, হে ইসরাইল, তুমি তোমার আল্লাহ্‌র সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই কারণে, ওহে ইস্রায়েল, আমি তোমাদের প্রতি এইরকম ব্যবহার করব, আর যেহেতু আমি এইরকম ব্যবহার করব, ওহে ইস্রায়েল, তুমি তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা সদাপ্রভু বলেন। হে ইস্রায়েল, এই জন্য আমি তোমার প্রতি এইরূপ ব্যবহার করিব; আর তোমার প্রতি আমি এইরূপ ব্যবহার করিব, এই হেতু, হে ইস্রায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েল, এই জন্য আমি তোমার প্রতি এইরূপ ব্যবহার করিব; আর তোমার প্রতি আমি এইরূপ ব্যবহার করিব, এই হেতু, হে ইস্রায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই হে ইস্রায়েল, আমি অবশ্যই তোমার সংগে এই রকম ব্যবহার করব। সেইজন্য হে ইস্রায়েল, তোমার ঈশ্বরের সামনে দাঁড়াবার জন্য তুমি প্রস্তুত হও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই হে ইসরাইল, আমি অবশ্যই তোমার সংগে এই রকম ব্যবহার করব। সেইজন্য হে ইসরাইল, তোমার আল্লাহ্‌র সামনে দাঁড়াবার জন্য তুমি প্রস্তুত হও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য হে ইসরায়েলকুল! আমি তোমাদের এই দশা করব।যেহেতু তোমাদের এই অবস্থা আমি করব, সেইহেতু হে ইসরায়েলকুল, তোমাদের ঈশ্বরের সম্মুখীন হওয়ার জন্য তোমরা প্রস্তুত হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সে জন্য ইস্রায়েল, আমি তোমার সঙ্গে এই কাজগুলো করব| আমি তোমার জন্য এই কাজটি করব| ইস্রায়েল, তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য প্রস্তুত হও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে ইস্রায়েল, সেইজন্য আমি ভয়ঙ্কর কিছু করব তোমার প্রতি এবং যেহেতু আমি ভয়ঙ্কর কিছু করব তোমার প্রতি, প্রস্তুত হও তোমার ঈশ্বরের সঙ্গে দেখা করার জন, হে ইস্রায়েল!