Amos 4:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দেখ, তিনি পর্বতমালার নির্মাতা ও বায়ুর সৃষ্টিকর্তা; তিনি মানুষের কাছে তাঁর চিন্তা প্রকাশ করেন; তিনি আলোকে অন্ধকার করেন ও দুনিয়ার উচ্চস্থলীগুলোর উপর দিয়ে চলাচল করেন; বাহিনীগণের আল্লাহ্‌ মাবুদ, এই তাঁর নাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি পর্বতসকলের নির্মাতা, যিনি বাতাস সৃষ্টি করেন, যিনি তাঁর চিন্তাধারা মানুষের কাছে প্রকাশ করেন, যিনি প্রত্যূষকালকে অন্ধকারে পরিণত করেন ও পৃথিবীর উঁচু স্থানগুলির উপর দিয়ে চলেন— সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু, এই তাঁর নাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা দেখ, তিনি পর্ব্বতগণের নির্ম্মাতা, ও বায়ুর সৃষ্টিকর্ত্তা; তিনি মানুষের কাছে তাহার চিন্তা প্রকাশ করেন; তিনি অরুণকে অন্ধকার করেন, ও পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া গমনাগমন করেন; বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, এই তাঁহার নাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দেখ, তিনি পর্বতগণের নির্মাতা, ও বায়ুর সৃষ্টিকর্তা; তিনি মানুষের নিকটে তাহার চিন্তা প্রকাশ করেন; তিনি অরুণকে অন্ধকার করেন, ও পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া গমনাগমন করেন; বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, এই তাঁহার নাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনে রেখ, যিনি পাহাড়-পর্বত গড়েন, বাতাস সৃষ্টি করেন এবং মানুষের কাছে নিজের চিন্তা প্রকাশ করেন, যিনি আলোকে অন্ধকার করেন এবং পৃথিবীর পাহাড়-পর্বতের উপর দিয়ে চলেন তাঁর নাম সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মনে রেখ, যিনি পাহাড়-পর্বত গড়েন, বাতাস সৃষ্টি করেন এবং মানুষের কাছে নিজের চিন্তা প্রকাশ করেন, যিনি আলোকে অন্ধকার করেন এবং দুনিয়ার পাহাড়-পর্বতের উপর দিয়ে চলেন তাঁর নাম মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি পর্বতের উৎপত্তি করেন, তিনিই করেন ঝড়ের সঞ্চার, মানুষের কাছে তিনি প্রকাশ করেন তাঁর পরিকল্পনা, ঊষার আলোককে তিনিই করেন তমসাবৃত, পৃথিবীর শীর্ষস্থানগুলি তাঁর পদানত, সর্বাধিপতি তিনি, ‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কে? আমিই হচ্ছি সেই, যে পর্বতগুলোকে তৈরি করেছিলাম| আমি তোমাদের মনগুলোকে সৃষ্টি করেছিলাম| আমি লোকদের শিক্ষা দিয়েছিলাম কি করে কথা বলতে হয়| আমি উষাকে অন্ধকারে পরিবর্তিত করেছি| আমি পৃথিবীর পর্বতগুলোর ওপর দিয়ে হাঁটি| আমি কে? আমার নাম হচ্ছে যিহোবা, সৈন্যদলের ঈশ্বর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেখ, তিনি সেই যিনি পাহাড় বানিয়েছেন আবার হাওয়াও তৈরী করেছেন, তাঁর চিন্তা মানুষের কাছে প্রকাশ করেছেন, সকালকে অন্ধকার বানিয়েছেন এবং পৃথিবীর সমস্ত উঁচু জায়গায় হেঁটেছেন।” সদাপ্রভু, বাহিনীদের ঈশ্বর, এই তাঁর নাম।