Amos 4:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ তাঁর পবিত্রতার শপথ করে বলেছেন, দেখ, তোমাদের উপরে এমন সময় আসছে, যে সময়ে লোকে তোমাদেরকে আঁকড়া ও তোমাদের শেষাংশকে জেলের বড়শি দিয়ে টেনে নিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু তাঁর পবিত্রতায় শপথ করেছেন: “সেই সময় অবশ্যই আসবে, যখন তোমাদের কড়া লাগিয়ে, তোমাদের শেষতম ব্যক্তিকে বড়শি গেঁথে নিয়ে যাওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু আপন পবিত্রতার শপথ করিয়া বলিয়াছেন, দেখ, তোমাদের উপরে এমন সময় আসিতেছে, যে সময়ে লোকে তোমাদিগকে আঁকড়া দ্বারা ও তোমাদের শেষাংশকে ধীবরের বড়শী দ্বারা টানিয়া লইয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু আপন পবিত্রতার শপথ করিয়া বলিয়াছেন, দেখ, তোমাদের উপরে এমন সময় আসিতেছে, যে সময়ে লোকে তোমাদিগকে আঁকড়া দ্বারা ও তোমাদের শেষাংশকে ধীবরের বড়শি দ্বারা টানিয়া লইয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু নিজের পবিত্রতায় শপথ করে বলেছেন, “সেই সময় নিশ্চয়ই আসবে যখন কড়া লাগিয়ে তোমাদের টেনে নিয়ে যাওয়া হবে; তোমাদের সবাইকে টেনে নিয়ে যাওয়া হবে বড়শী দিয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ মালিক নিজের পবিত্রতায় কসম খেয়ে বলেছেন, “সেই সময় নিশ্চয়ই আসবে যখন কড়া লাগিয়ে তোমাদের টেনে নিয়ে যাওয়া হবে; তোমাদের সবাইকে টেনে নিয়ে যাওয়া হবে বড়শী দিয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আপন পবিত্রতার দিব্য দিয়ে বলেছেন, ঘনিয়ে আসছে সেই দিন, যেদিন হাতে বেড়ি দিয়ে তোমাদের নিয়ে যাওয়া হবে, বড়শীতে গেঁথে নিয়ে যাওয়া হবে তোমাদের শেষ জন পর্যন্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রভু, আমার সদাপ্রভু একটি প্রতিশ্রুতি করেছিলেন, তিনি তাঁর পবিত্রতার দ্বারা প্রতিশ্রুতি করেছিলেন তোমাদের কাছে বিপদ আসবেই| লোকে আংটার সাহায্যে তোমাদের বন্দী হিসেবে নিয়ে যাবে| তোমাদের সন্তানদের নিয়ে যাবার জন্য তারা বঁড়শি ব্যবহার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু আপন পবিত্রতায় শপথ করে বললেন: “দেখ, তোমাদের উপরে দিন আসছে যখন তারা তোমাদের নিয়ে যাবে আঁকড়া দিয়ে এবং তোমাদের বাকিদের বঁড়শি দিয়ে টেনে নিয়ে যাবে।