Amos 4:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা প্রত্যেকে নিজ নিজ সম্মুখস্থ ভগ্নস্থান দিয়ে বের হবে এবং হর্মোণে নিক্ষিপ্ত হবে, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মধ্যে প্রত্যেকে প্রাচীরের ভাঙা স্থান দিয়ে সোজা বের হয়ে যাবে, আর তোমাদের হর্মোণের দিকে নিক্ষেপ করা হবে,” সদাপ্রভু ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা প্রত্যেকে আপন আপন সম্মুখস্থ ভগ্নস্থান দিয়া বাহির হইবে, এবং হর্ম্মোণে নিক্ষিপ্ত হইবে, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা প্রত্যেকে আপন আপন সম্মুখস্থ ভগ্নস্থান দিয়া বাহির হইবে, এবং হর্মোণে নিক্ষিপ্ত হইবে, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা প্রত্যেকে দেয়ালের ভাংগা জায়গা দিয়ে সোজা বের হয়ে যাবে এবং হার্মোনের দিকে তোমাদের ফেলে দেওয়া হবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা প্রত্যেকে দেয়ালের ভাংগা জায়গা দিয়ে সোজা বের হয়ে যাবে এবং হার্মোনের দিকে তোমাদের ফেলে দেওয়া হবে। আমি মাবুদ এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাঙ্গা প্রাচীরের ফাঁক দিয়ে তোমাদের সকলকে সোজাসুজি বের করে নিয়ে যাওয়া হবে, তোমরা নিক্ষিপ্ত হবে আবর্জনাস্তূপে। প্রভু পরমেশ্বর বলেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের শহর ধ্বংস হবে| স্ত্রীলোকরা শহরের দেওয়ালের ফাটল দিয়ে বেরিয়ে নিজেদের ওই মৃত দেহের স্তূপের ওপর নিক্ষেপ করবে| প্রভু এই কথাটি বলেছেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা শহরের ভাঙ্গা দেওয়ালের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, তোমরা প্রত্যক মহিলা একে অপরের সামনে থাকবে এবং তোমাদের বের করে দেওয়া হবে হর্ম্মোন পাহাড়ের দিকে,” এই হল সদাপ্রভুর ঘোষণা।