Amos 4:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শুকরিয়ার উদ্দেশে খামিযুক্ত দ্রব্য কোরবানী কর এবং স্বেচ্ছাদত্ত উপহারের বিষয় ঘোষণা কর ও প্রচার কর; কেননা, হে বনি-ইসরাইল, তোমরা এই রকম করতেই ভালবাস, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্যবাদের বলিরূপে খামিরযুক্ত রুটি পোড়াও, আর স্বেচ্ছাকৃত দান ঘোষণা করো, তোমরা ইস্রায়েলীরা, সেগুলির জন্য গর্ব করো, কারণ তোমরা এরকমই করতে ভালোবাসো,” সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্তবার্থে তাড়ীযুক্ত দ্রব্য উৎসর্গ কর, এবং স্বেচ্ছা-দত্ত উপহারের বিষয় ঘোষণা কর, ও প্রচার কর; কেননা, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা এই প্রকার করিতেই ভালবাস, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্তবার্থে তাড়ীযুক্ত দ্রব্য উৎসর্গ কর, এবং স্বেচ্ছা-দত্ত উপহারের বিষয় ঘোষণা কর, ও প্রচার কর; কেননা, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা এই প্রকার করিতেই ভালবাস, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা ধন্যবাদের উৎসর্গ হিসাবে খামি দেওয়া রুটি দাও ও তোমাদের নিজের ইচ্ছায় দেওয়া উৎসর্গের জিনিস নিয়ে বড়াই কর, কারণ হে ইস্রায়েলীয়েরা, তোমরা তো তা করতে ভালবাস। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা ধন্যবাদের উৎসর্গ হিসাবে খামি দেওয়া রুটি দাও ও তোমাদের নিজের ইচ্ছায় দেওয়া উৎসর্গের জিনিস নিয়ে বড়াই কর, কারণ হে বনি-ইসরাইলরা, তোমরা তো তা করতে ভালবাস। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কৃতজ্ঞতার নিদর্শনরূপে নিবেদন করখামির মেশানো ভোগ, সাড়ম্বরে ঘোষণা কর তোমাদের স্বতঃস্ফূর্তঅর্ঘ্যের কথা। হে ইসরায়েলকুল! এই সব করতেই তোমরা ভালবাস। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খামির দিয়ে তৈরি কোনো জিনিস দিয়ে ধন্যবাদ উৎসর্গ দাও| প্রত্যেককে স্বেচ্ছা উৎসর্গের কথা বলো| ইস্রায়েল, তুমি ঐ কাজগুলো করতে ভালবাস; সে জন্য যাও এবং সেগুলো কর|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খামিরযুক্ত রুটি দিয়ে ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ কর, স্বেচ্ছাদান উপহারের ঘোষণা কর; প্রচার কর, কারণ এটি তোমায় খুশি করে, তোমরা ইস্রায়েলের লোকেরা,” এই হল প্রভু সদাপ্রভুর ঘোষণা।