Amos 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমিও তোমাদের সমস্ত নগরে দন্তাবলির পরিচ্ছন্নতা ও তোমাদের সমস্ত বাসস্থানে খাদ্যাভাব তোমাদেরকে দিলাম; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রত্যেকটি নগরে আমি তোমাদের শূন্য উদরে রেখেছি, প্রত্যেকটি নগরে রয়েছে খাদ্যের অভাব, তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,” সদাপ্রভু ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমিও তোমাদের সমস্ত নগরে দন্তাবলির নির্ম্মলতা ও তোমাদের সমস্ত বাসস্থানে অন্নাভাব তোমাদিগকে দিলাম; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমিও তোমাদের সমস্ত নগরে দন্তাবলির নির্মলতা ও তোমাদের সমস্ত বাসস্থানে অন্নাভাব তোমাদিগকে দিলাম; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি আরও বলছি, প্রত্যেকটি শহরে আমি তোমাদের খালি পেটে রাখলাম এবং প্রত্যেকটি গ্রামে দিলাম রুটির অভাব; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি আরও বলছি, প্রত্যেকটি শহরে আমি তোমাদের খালি পেটে রাখলাম এবং প্রত্যেকটি গ্রামে দিলাম রুটির অভাব; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যই আমি তোমাদের নগরগুলিতেদাঁতে কাটার কুটাগাছটিও রাখিনি, তোমাদের প্রতিটি জনপদে দিয়েছি খাদ্যাভাব, কিন্তু তবুও তোমরা ফিরে এলে না আমার কাছে। প্রভু বলেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার কাছে তোমরা যাতে আসো তার জন্য আমি অনেক কাজ করেছিলাম| আমি তোমাদের কোন খাদ্য খেতে দিই নি| তোমাদের কোন শহরেও আর কোন খাবার ছিল না| কিন্তু তোমরা আমার কাছে ফিরে আসো নি|” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমিও তোমাদের সমস্ত শহরে দাঁতের মত পরিচ্ছন্নতা দিলাম আর তোমাদের সমস্ত জায়গায় রুটির অভাব দিলাম। তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না,” এই হল সদাপ্রভুর ঘোষণা।