Amos 4:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শস্য পাকবার তিন মাস আগে আমিও তোমাদের থেকে বৃষ্টি নিবারণ করলাম; এক নগরে বৃষ্টি ও অন্য নগরে অনাবৃষ্টি দিলাম; একটি ক্ষেত পানিতে সিক্ত হল, অন্য ক্ষেতটি পানির অভাবে শুকিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তোমাদের কাছ থেকে বৃষ্টিও ধরে রেখেছি, যখন শস্যচয়নের সময় তখনও তিন মাস দূরে ছিল। আমি একটি নগরে বৃষ্টি পাঠিয়েছি, অথচ, অন্য নগরে তা নিবারণ করেছি। একটি মাঠে বৃষ্টি হয়েছে, অন্য মাঠে তা না-হওয়ায় সব শুকিয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা সদাপ্রভু বলেন। আর শস্য পাকিবার তিন মাস পূর্ব্বে আমিও তোমাদের হইতে বৃষ্টি নিবারণ করিলাম; এক নগরে বৃষ্টি ও অন্য নগরে অনাবৃষ্টি করিলাম; এক ক্ষেত্র জলসিক্ত হইল, অন্য ক্ষেত্র জলাভাবে শুষ্ক হইয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শস্য পাকিবার তিন মাস পূর্বে আমিও তোমাদের হইতে বৃষ্টি নিবারণ করিলাম; এক নগরে বৃষ্টি ও অন্য নগরে অনাবৃষ্টি করিলাম; এক ক্ষেত্র জলসিক্ত হইল, অন্য ক্ষেত্র জলাভাবে শুষ্ক হইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফসল কাটবার তিন মাস বাকী থাকতে আমি তোমাদের উপর বৃষ্টি পড়া বন্ধ করে দিলাম। এক গ্রামে বৃষ্টি পাঠিয়ে আমি অন্য গ্রামে তা বন্ধ করলাম। একটা ক্ষেত বৃষ্টি পেল, অন্যটা বৃষ্টি না পেয়ে শুকিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফসল কাটবার তিন মাস বাকী থাকতে আমি তোমাদের উপর বৃষ্টি পড়া বন্ধ করে দিলাম। এক গ্রামে বৃষ্টি পাঠিয়ে আমি অন্য গ্রামে তা বন্ধ করলাম। একটা ক্ষেত বৃষ্টি পেল, অন্যটা বৃষ্টি না পেয়ে শুকিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফসল পাকার তিন মাস আগে আমি তোমাদের দেশে বৃষ্টি রোধ করলাম, এক নগরে অতিবর্ষণ, অন্য নগরে অনাবৃষ্টি দিলাম, কত ক্ষেত হল প্লাবিত, কোনটি বাখরায় গেল শুকিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাছাড়া আমি বৃষ্টিও বন্ধ করেছিলাম – এবং সেটা ফসল তোলার তিন মাস আগেকার কথা| সে জন্য কোন শস্য জন্মায় নি| তখন আমি একটি মাত্র শহরে বৃষ্টি হতে দিয়েছি, কিন্তু অন্য কোন শহরে নয়| দেশের একটি অংশে বৃষ্টি পড়েছিল, কিন্তু দেশের অন্য অংশের জমি খুবই শুকনো হয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যখন শস্য কাটবার তিনমাস বাকি ছিল তখন আমিও তোমাদের থেকে বৃষ্টি নিয়ে নিলাম। আমি এক শহরে বৃষ্টি আর অন্য শহরে অনাবৃষ্টি করলাম। একটি জমিতে বৃষ্টি হল কিন্তু অন্য আরেকটি জমিতে সেখানে বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেল।