Amos 4:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই পানি পান করার জন্য দুই তিন নগরের লোক টলতে টলতে অন্য এক নগরে যেত, কিন্তু তৃপ্ত হত না; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা নগর থেকে নগরে জলের জন্য টলতে টলতে যেত, কিন্তু পান করার জন্য যথেষ্ট জল পেত না, তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,” সদাপ্রভু ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই জল পানার্থে দুই তিন নগরের লোক টলিতে টলিতে অন্য এক নগরে যাইত, কিন্তু তৃপ্ত হইত না; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই জল পানার্থে দুই তিন নগরের লোক টলিতে টলিতে অন্য এক নগরে যাইত, কিন্তু তৃপ্ত হইত না; তথাপি তোমরা আমার নিকটে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জলের জন্য লোকেরা টলতে টলতে গ্রাম থেকে গ্রামে গেল কিন্তু যথেষ্ট জল খেতে পেল না; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পানির জন্য লোকেরা টলতে টলতে গ্রাম থেকে গ্রামে গেল কিন্তু যথেষ্ট পানি খেতে পেল না; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পানীয় জলের জন্য দুই বা তিনটি নগরের লোক অতি কষ্টে জড়ো হত এক নগরে, কিন্তু তাদের তৃষ্ণা মিটত না, তবুও তোমরা ফিরে এলে না আমার কাছে। প্রভু বলেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে জন্য দুটি অথবা তিনটি শহরের সাধারণ মানুষরা জল পাওয়ার জন্য অন্য শহরে কষ্ট করে গিয়েছিল – কিন্তু সেখানে প্রত্যেক মানুষের জন্য যথেষ্ট পরিমাণে জল ছিল না| তখনও পর্যন্ত তোমরা আমার কাছে সাহায্যের জন্য আসো নি|” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুটো বা তিনটে শহর টলতে টলতে অন্য শহরে যায় জল পান করার জন্য, কিন্তু তৃপ্ত হয় না। তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না।” এই হল সদাপ্রভুর ঘোষণা।