Amos 5:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নগর-দ্বারে অনুযোগ করে, লোকে তাকে হিংসা করে এবং তারা সত্যবাদীকে ঘৃণা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তাকে ঘৃণা করো, যে ন্যায়ালয়ে তিরস্কার করে ও যে সত্যিকথা বলে, তাকে অবজ্ঞা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে নগর-দ্বারে অনুযোগ করে, লোকে তাহাকে দ্বেষ করে, এবং তাহারা সিদ্ধবাদীকে ঘৃণা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে নগর-দ্বারে অনুযোগ করে, লোকে তাহাকে দ্বেষ করে, এবং তাহারা সিদ্ধবাদীকে ঘৃণা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক শহরের ফটকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তোমরা তো তাকে ঘৃণা কর এবং যে সত্যি কথা বলে তাকে তুচ্ছ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক শহরের সদর দরজায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তোমরা তো তাকে ঘৃণা কর এবং যে সত্যি কথা বলে তাকে তুচ্ছ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রকাশ্যে যে অনুযোগ করে, তোমরা তাকে বিদ্বেষ করে থাক, যে সত্য কথা বলে তাকে তোমরা পরিহার করে থাক,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদীরা জনসাধারণের কাছে যায়, এবং সাধারণ মানুষ যে খারাপ কাজ করছে তার বিরুদ্ধে কথা বলে| যে ভাববাদীরা ন্যায় এবং সহজ সত্য শেখায় লোকে তাদের ঘৃণা করে এবং লোকরা ঐ ভাববাদীদের ঘৃণা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা শহরের দরজায় তাদের সংশোধন করে তাদের প্রত্যেককে তারা ঘৃণা করে এবং যারা সত্য কথা বলে তাদের প্রত্যেককে তারা গভীর ঘৃণার চোখে দেখে।