Amos 5:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা দীনহীন লোককে পদতলে দলিত করছো ও তার কাছ থেকে গমরূপ দর্শনী গ্রহণ করছো; এজন্য, তোমরা খোদাই-করা পাথরের বাড়ি নির্মাণ করেছ বটে, কিন্তু তাতে বাস করতে পারবে না; তোমরা রম্য আঙ্গুরক্ষেত রোপণ করেছ বটে, কিন্তু তার আঙ্গুর-রস পান করতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা দরিদ্রদের পদদলিত করো ও জোর করে তাদের কাছ থেকে শস্য কেড়ে নাও। তাই, তোমরা যদিও পাথরের অট্টালিকা নির্মাণ করেছ, তোমরা সেগুলির মধ্যে বসবাস করতে পারবে না; তোমরা যদিও রম্য দ্রাক্ষাকুঞ্জ রোপণ করেছ, তা থেকে উৎপন্ন দ্রাক্ষারস তোমরা পান করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা দীনহীন লোককে পদতলে দলিতেছ, ও তাহা হইতে গোমরূপ দর্শনী গ্রহণ করিতেছ; এই জন্য, তোমরা ক্ষোদিত প্রস্তরের গৃহ নির্ম্মাণ করিয়াছ বটে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; তোমরা রম্য দ্রাক্ষাক্ষেত্র রোপন করিয়াছ বটে, কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা দীনহীন লোককে পদতলে দলিতেছ, ও তাহা হইতে গমরূপ দর্শনী গ্রহণ করিতেছ; এই জন্য তোমরা ক্ষোদিত প্রস্তরের গৃহ নির্মাণ করিয়াছ বটে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; তোমরা রম্য দ্রাক্ষাক্ষেত্র রোপণ করিয়াছ বটে, কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা গরীবকে অত্যাচার কর এবং জোর করে তার কাছ থেকে শস্য আদায় কর। কাজেই তোমরা যদিও পাথরের বড় বড় ঘর তৈরী করে থাক তবুও তোমরা তাতে বাস করতে পারবে না। যদিও তোমরা সুন্দর আংগুর ক্ষেত করে থাক তবুও তোমরা তার আংগুর-রস খেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা গরীবকে জুলুম কর এবং জোর করে তার কাছ থেকে শস্য আদায় কর। কাজেই তোমরা যদিও পাথরের বড় বড় ঘর তৈরী করে থাক তবুও তোমরা তাতে বাস করতে পারবে না। যদিও তোমরা সুন্দর আংগুর ক্ষেত করে থাক তবুও তোমরা তার আংগুর-রস খেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা দীন দুঃখীদের পদদলিত করে, তাদের ফসল কেড়ে নিয়ে যে কারুকার্যমণ্ডিত পাষাণ অট্টালিকা নির্মাণ করেছ, সেখানে আমি তোমাদের বাস করতে দেব না। তোমরা রচনা করেছ মনোরম দ্রাক্ষাকুঞ্জ, কিন্তু তার সুরা তোমাদের পান করতেদেব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা গরীব লোকদের কাছ থেকে অন্যায় ভাবে কর নিচ্ছ| তোমরা তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ গম নিচ্ছ| তোমরা পাথরের টুকরো দিয়ে শৌখিন বাড়ি বানাচ্ছ| কিন্তু তোমরা কখনই ওই বাড়িগুলোতে বাস করতে পারবে না| তোমরা সুন্দর দ্রাক্ষাক্ষেত তৈরী করছো| কিন্তু তোমরা কখনই ঐ দ্রাক্ষাক্ষেত থেকে তৈরী পানীয় আস্বাদ করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমরা দরিদ্রকে পায়ের তলায় মাড়াচ্ছ এবং তার কাছ থেকে গমের ভাগ নাও, যদিও তোমরা পাথরের বাড়ি বানিয়েছো, তোমরা তাতে বাস করতে পারবে না। তোমাদের সুন্দর আঙ্গুর খেত আছে কিন্তু তোমরা তাদের রস খেতে পারবে না।