Amos 5:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি জানি, তোমাদের অধর্ম বহুবিধ, তোমাদের গুনাহ্‌ কঠোর; তোমরা ধার্মিককে কষ্ট দিচ্ছ, ঘুষ গ্রহণ করছো এবং নগর-দ্বারে দরিদ্র লোকদের প্রতি অন্যায় করছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমি তোমাদের অপরাধের মাত্রা ও তোমাদের পাপসকল কত ব্যাপক, তা জানি। তোমরা ধার্মিক ব্যক্তিকে নিপীড়ন করো ও ঘুস নাও, তোমরা ন্যায়ালয়ে দরিদ্রদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি জানি, তোমাদের অধর্ম্ম বহুবিধ, তোমাদের পাপ কঠোর; তোমরা ধার্ম্মিককে ক্লেশ দিতেছ, উৎকোচ গ্রহণ করিতেছ, এবং নগর-দ্বারে দরিদ্র লোকদের প্রতি অন্যায় করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি জানি, তোমাদের অধর্ম বহুবিধ, তোমাদের পাপ কঠোর; তোমরা ধার্মিককে ক্লেশ দিতেছ, উৎকোচ গ্রহণ করিতেছ, এবং নগর-দ্বারে দরিদ্র লোকদের প্রতি অন্যায় করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি জানি তোমাদের অন্যায় কত বেশী এবং তোমাদের পাপ কি ভীষণ! তোমরা তো সৎ লোকদের উপর অত্যাচার কর ও ঘুষ খাও; শহরের ফটকে তোমরা গরীবদের ন্যায়বিচার পেতে দাও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জানি তোমাদের অন্যায় কত বেশী এবং তোমাদের গুনাহ্‌ কি ভীষণ! তোমরা তো সৎ লোকদের উপর জুলুম কর ও ঘুষ খাও; শহরের সদর দরজায় তোমরা গরীবদের ন্যায়বিচার পেতে দাও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানি, বহু অপরাধ করেছ তোমরা, সংখ্যাতীত তোমাদের পাপ। তোমরা ধার্মিকদের নির্যাতন কর,উৎকোচ গ্রহণ কর তোমরা, প্রত্যাখান করে থাক বিচারসভায় দরিদ্রের বিচারের দাবি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ, আমি তোমাদের বহু অপরাধের খবর জানি| তোমাদের পাপাচার খুবই খারাপ| যে সব মানুষ ভাল কাজ করছে তাদের তোমরা আঘাত করেছ| অপরাধ চাপা দেবার জন্য তোমরা অর্থ নিচ্ছ| তোমরা গরীব লোকদের তাদের মামলাগুলির সুবিচারের জন্য আদালতে আনার সুযোগ দাও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি জানি তোমার কত অন্যায় আছে এবং তোমাদের পাপ কত ভীষণ, তোমরা যারা ধার্ম্মিকদের অত্যাচার কর ও ঘুষ নাও এবং গরিবদের শহরের দরজায় অবহেলা করেছো।