Amos 5:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য এমন সময়ে বুদ্ধিমান লোক চুপ করে থাকে, কেননা এটি দুঃসময়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে বিচক্ষণ মানুষ এসব সময়ে চুপ করে থাকে, কারণ সময় সব মন্দ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য এমন সময়ে বুদ্ধিমান লোক চুপ করিয়া থাকে, কেননা এ দুঃসময়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য এমন সময়ে বুদ্ধিমান লোক চুপ করিয়া থাকে, কেননা এ দুঃসময়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য এই রকম সময়ে বুদ্ধিমান লোক চুপ করে থাকে, কারণ সময়টা মন্দ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য এই রকম সময়ে বুদ্ধিমান লোক চুপ করে থাকে, কারণ সময়টা খারাপ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং বিচক্ষণ ব্যক্তিরা এখন নীরব,কারণ এ অতি দুঃসময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, বিজ্ঞ শিক্ষকরা নীরব হয়ে যাবেন| কেন? কারণ, সময়টা খারাপ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য যে কোন বিচক্ষণ লোক এই দিন চুপ করে থাকে, কারণ এটা মন্দ দিন।