Amos 5:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উত্তমের চেষ্টা কর, মন্দের নয়, যেন বাঁচতে পার; তাতে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌, তোমাদের সঙ্গে থাকবেন, যেমন তোমরা বলে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা মঙ্গলের অন্বেষণ করো, মন্দের নয়, যেন তোমরা বাঁচতে পারো। তখন সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকবেন, যেমন তোমরা বলে থাকো যে তিনি থাকেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উত্তমের চেষ্টা কর, মন্দের নয়, যেন বাঁচিতে পার; তাহাতে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, তোমাদের সঙ্গে থাকিবেন, যেমন তোমরা বলিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উত্তমের চেষ্টা কর, মন্দের নয়, যেন বাঁচিতে পার; তাহাতে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, তোমাদের সঙ্গে থাকিবেন, যেমন তোমরা বলিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যাতে বাঁচতে পার সেইজন্য ভালোর পিছনে যাও, মন্দের পিছনে নয়; তাহলে যেমন তোমরা বলে থাক তেমনি সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু সত্যিসত্যিই তোমাদের সংগে থাকবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যাতে বাঁচতে পার সেইজন্য ভালোর পিছনে যাও, খারাপীর পিছনে নয়; তাহলে যেমন তোমরা বলে থাক তেমনি মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন সত্যিসত্যিই তোমাদের সংগে থাকবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৎ পথে চল, অসৎ পথে নয়,তাহলে প্রাণে বাঁচবে, আর তোমাদের দাবীমত সর্বাধিপতি প্রভু তোমাদের সঙ্গে থাকবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বলো যে, ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন| সে জন্যে ভাল কাজ কর, খারাপ কাজ নয়| তাহলে তোমরা বাঁচবে এবং প্রভু সর্বশক্তিমান ঈশ্বর সত্যিই তোমাদের সঙ্গে থাকবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভালো চেষ্টা কর, মন্দ নয়, তাহলে তোমরা বাঁচবে। তাতে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর সত্যি তোমাদের সঙ্গে থাকবেন, যেমন তোমরা বলে থাক তিনি তেমনিই।