Amos 5:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মন্দকে ঘৃণা কর ও উত্তমকে ভালবাস এবং নগর-দ্বারে ন্যায়বিচার স্থাপন কর; তাতে হয় তো বাহিনীগণের আল্লাহ্‌ মাবুদ ইউসুফের অবশিষ্টাংশের প্রতি কৃপা করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা মন্দকে ঘৃণা করো, উত্তমতাকে ভালোবাসো; ন্যায়ালয়ে ন্যায়বিচার রক্ষা করো। হয়তো সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু, যোষেফের অবশিষ্টাংশের উপরে করুণা করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মন্দকে ঘৃণা কর ও উত্তমকে ভালবাস, এবং নগর-দ্বারে ন্যায়বিচার স্থাপন কর; হয় ত বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু যোষেফের অবশিষ্টাংশের প্রতি কৃপা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মন্দকে ঘৃণা কর ও উত্তমকে ভালবাস, এবং নগর-দ্বারে ন্যায়বিচার স্থাপন কর; হয় ত বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু যোষেফের অবশিষ্টাংশের প্রতি কৃপা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দকে ঘৃণা কর, ভালোকে ভালবাস; শহরের ফটকে ন্যায়বিচার রক্ষা কর। হয়তো ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের উপর সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু দয়া করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খারাপীকে ঘৃণা কর, ভালোকে ভালবাস; শহরের সদর দরজায় ন্যায়বিচার রক্ষা কর। হয়তো ইসরাইলের বেঁচে থাকা লোকদের উপর মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন রহমত করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যা কিছু মন্দ সব ঘৃণা কর, যা ভাল তার প্রতি আসক্ত হও। বিচারসভায় সুবিচার প্রতিষ্ঠা কর তাহলে হয়তো সর্বাধিনায়ক প্রভু যোষেফকুলের অবশিষ্ট লোকদের প্রতি সদয় হবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা মন্দ তাকে ঘৃণা কর এবং যা ভাল তাকে ভালবাসো| আদালতে ন্যায্য বিচার ব্যবস্থা ফিরিয়ে নিয়ে এসো| হয়তো তাহলে প্রভু সর্বশক্তিমান যোষেফের পরিবারে যাঁরা বেঁচে আছেন তাঁদের প্রতি দয়াপরবশ হবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মন্দ ঘৃণা কর, উত্তম ভালবাস, শহরের দরজায় ধার্ম্মিকতা প্রতিষ্ঠা কর। হয়ত সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর যোষেফের কুলের বাকিদের প্রতি অনুগ্রহ করবেন।