Amos 5:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য প্রভু, বাহিনীগণের আল্লাহ্ মাবুদ, এই কথা বলেন, সমস্ত চকে মাতম হবে এবং লোকে সমস্ত পথে হায় হায় করবে; আর তারা চেঁচিয়ে কৃষককে মাতম করতে বলবে, যারা মাতম করতে নিপুণ তাদেরকে হাহাকার করতে বলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন: “সমস্ত পথে পথে শোকবিলাপ হবে, প্রত্যেক চকে প্রকাশ্যে মনস্তাপের কান্না শোনা যাবে। কৃষকদের কাঁদবার জন্য তলব করা হবে, বিলাপকারীদের বিলাপ করার জন্য ডাকা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু, বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, এই কথা কহেন, সমস্ত চকে বিলাপ হইবে, এবং লোকে সমস্ত পথে হায় হায় করিবে; আর তাহারা চেঁচাইয়া কৃষককে বিলাপ করিতে বলিবে, বিলাপনিপুণদিগকে হাহাকার করিতে বলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু, বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, এই কথা কহেন, সমস্ত চকে বিলাপ হইবে, এবং লোকে সমস্ত পথে হায় হায় করিবে; আর তাহারা চেঁচাইয়া কৃষককে বিলাপ করিতে বলিবে, বিলাপ-নিপুণদিগকে হাহাকার করিতে বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর প্রভু সদাপ্রভু বলছেন, “শহরের প্রত্যেকটি খোলা জায়গায় লোকে বিলাপ করবে এবং প্রত্যেকটি রাস্তায় হায় হায় করবে। এমন কি, শোক প্রকাশকারীদের সংগে বিলাপ করবার জন্য চাষীদেরও ডাকা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীন-দুনিয়ার মালিক মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “শহরের প্রত্যেকটি খোলা জায়গায় লোকে বিলাপ করবে এবং প্রত্যেকটি রাস্তায় হায় হায় করবে। এমন কি, শোক প্রকাশকারীদের সংগে বিলাপ করবার জন্য চাষীদেরও ডাকা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যেই সর্বাধিপতি প্রভু বলেনঃহাটে বাজারে সর্বত্র উঠবে কান্নার রোল, পথে পথে লোকে হায় হায় করবে, কান্নাকাটি করার জন্য লোকে চাষীমজুর ডেকে আনবে, বিলাপ করার জন্য ভাড়া করা হবে পেশাদার লোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সদাপ্রভু সর্বশক্তিমান ঈশ্বর বলেন, “লোকে জনসাধারন্যে বিলাপ করবে| সাধারণ লোক রাস্তাঘাটে কাঁদবে| লোকে পেশাদারী বিলাপকারীদের ভাড়া করে আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য, সদাপ্রভু এই কথা বলেন, বাহিনীগণের ঈশ্বর, প্রভু বলেন, “সমস্ত রাস্তার মোড়ে কান্নাকাটি হবে এবং তারা সমস্ত রাস্তায় বলবে, ‘হায়’ ‘হায়!’ তারা চাষীদের ডাকবে দুঃখ করার জন্য এবং দুঃখীকে ডাকবে কাঁদার জন্য।