Amos 5:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমস্ত আঙ্গুর-ক্ষেতে মাতম হবে, কেননা আমি তোমার মধ্য দিয়ে গমন করবো, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত দ্রাক্ষাকুঞ্জে সেদিন বিলাপ করা হবে, কারণ আমি তোমাদের মধ্য দিয়ে অতিক্রম করব,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমস্ত দ্রাক্ষাক্ষেত্রে বিলাপ হইবে, কেননা আমি তোমার মধ্য দিয়া গমন করিব, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমস্ত দ্রাক্ষাক্ষেত্রে বিলাপ হইবে, কেননা আমি তোমার মধ্য দিয়া গমন করিব, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত আংগুর ক্ষেতগুলোতে বিলাপ হবে, কারণ আমি তোমাদের মধ্য দিয়ে যাব। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত আংগুর ক্ষেতগুলোতে বিলাপ হবে, কারণ আমি তোমাদের মধ্য দিয়ে যাব। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত দ্রাক্ষাকুঞ্জ থেকে উঠবে আর্তনাদ, কারণ সেদিন আমি তোমাদেরদণ্ড দিতে আসব।প্রভু বলেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্রাক্ষাক্ষেতে সাধারণ লোকরা চিৎকার করে কাঁদবে| কারণ আমি সে পথ দিয়ে যাবার সময়ে তোমাদের শাস্তি দেব|” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত আঙ্গুর ক্ষেতে কান্নাকাটি হবে, কারণ আমি তোমাদের মধ্যে দিয়ে যাবো,” সদাপ্রভু বলেন।