Amos 5:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা, যারা মাবুদের দিনের আকাঙক্ষা কর; ধিক্ তোমাদের! মাবুদের দিন তোমাদের কি করবে? তা অন্ধকার, আলো নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্ তোমাদের, যারা সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো! কেন তোমরা সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো? সেদিন হবে অন্ধকারের, আলোর নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা, যাহারা সদাপ্রভুর দিনের আকাঙ্ক্ষা কর; ধিক্ তোমাদিগকে! সদাপ্রভুর দিন তোমাদের কি করিবে? তাহা অন্ধকার, আলোক নহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা, যাহারা সদাপ্রভুর দিনের আকাঙ্ক্ষা কর; ধিক্ তোমাদিগকে! সদাপ্রভুর দিন তোমাদের কি করিবে? তাহা অন্ধকার; আলোক নহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক্ তোমাদের! তোমরা তো আকুল হয়ে সদাপ্রভুর দিন দেখতে চাইছ! কেন তোমরা সেই দিনের আকাংক্ষা করছ? তোমাদের কাছে সেই দিন আলো নয় কিন্তু অন্ধকার হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য তোমরা! তোমরা তো আকুল হয়ে মাবুদের দিন দেখতে চাইছ! কেন তোমরা সেই দিনের আকাংক্ষা করছ? তোমাদের কাছে সেই দিন আলো নয় কিন্তু অন্ধকার হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধিক্ তোমাদের, যারা প্রভুর দিনের প্রতীক্ষায় রয়েছ, প্রভুর দিনে তোমাদের কি লাভ? সেদিন অন্ধকারময়, আলোকদীপ্ত নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মধ্যে কয়েক জন প্রভুর বিচারের বিশেষ দিনটি দেখতে চাইছো| তোমরা কেন ঐ বিশেষ দিনটি দেখতে চাইছো? প্রভুর ঐ বিশেষ দিনটিতে অন্ধকারই নিয়ে আসবে, আলো নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক তোমাদের যারা সদাপ্রভুর দিনের আশা কর! কেন তোমরা সদাপ্রভুর বিচারের দিনের জন্য চেষ্টা কর? এটি অন্ধকার হবে, আলো নয়।