Amos 5:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন ব্যক্তি হয়তো সিংহ থেকে পালিয়ে গেল, আর ভল্লুকীর সম্মুখে পড়লো; অথবা বাড়িতে গিয়ে দেয়ালে হাত রাখলে সাপ তাকে দংশন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা এইরকম হবে, কেউ যেন সিংহ থেকে পালিয়ে বাঁচল তো গিয়ে ভালুকের সামনে পড়ল, অথবা বাড়িতে প্রবেশ করল আর দেওয়ালে হাত রাখল, তখন সাপ তাকে দংশন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন ব্যক্তি যেন সিংহ হইতে পলায়ন করিল, আর ভল্লুকীর সম্মুখে পড়িল; অথবা গৃহে গিয়া ভিত্তিতে হস্ত রাখিলে সর্প তাহাকে দংশন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন ব্যক্তি যেন সিংহ হইতে পলায়ন করিল, আর ভল্লুকীর সম্মুখে পড়িল; অথবা গৃহে গিয়া দেওয়ালে হস্ত রাখিলে সর্প তাহাকে দংশন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেটা হবে যেন কোন মানুষ সিংহের হাত থেকে পালিয়ে ভাল্লুকের সামনে পড়ল, যেন নিজের বাড়ীতে ঢুকে দেয়ালে হাত রেখে সাপের কামড় খেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেটা হবে যেন কোন মানুষ সিংহের হাত থেকে পালিয়ে ভল্লুকের সামনে পড়ল, যেন নিজের বাড়ীতে ঢুকে দেয়ালে হাত রেখে সাপের কামড় খেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন যেন সিংহের কবল থেকে পালিয়ে গিয়ে কিম্বা ঘরে গিয়ে দেয়ালে হরাত রেখে দাঁড়ানোর পর সাপের ছোবল খাওয়ার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা এমন মানুষের মতো হবে যে সিংহের আক্রমণ থেকে পালাতে পারে কিন্তু ভাল্লুকের দ্বারা আক্রান্ত হয়! তোমরা এমন একটি লোকের মত হবে যে নিরাপত্তার জন্য বাড়ীতে যায় অথচ দেওয়ালে হেলান দিলেই সাপ তাকে কামড়ায!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন একজন মানুষ যখন সিংহের থেকে পালিয়ে যায় আর ভাল্লুকের সামনে পড়ে বা সে একটা ঘরের ভিতরে যায় এবং তার হাত দেওয়ালে রাখে আর তাকে একটা সাপ কামড়ায়।