Amos 5:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইল-কুমারী পড়ে গেছে, সে আর উঠবে না; সে তার ভূমিতে আছাড় খেয়েছে; তাকে উঠাবার কেউ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কুমারী-ইস্রায়েল পতিত হয়েছে, সে আর কখনও উঠতে পারবে না; সে তার নিজের দেশেই পরিত্যক্ত হয়েছে, তাকে তুলে ধরার জন্য কেউই নেই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-কুমারী পতিতা হইয়াছে, সে আর উঠিবে না; সে আপন ভূমিতে আছাড় খাইয়াছে; তাহাকে উঠাইবার কেহ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-কুমারী পতিত হইয়াছে, সে আর উঠিবে না; সে আপন ভূমিতে আছাড় খাইয়াছে; তাহাকে উঠাইবার কেহ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কুমারী ইস্রায়েল পড়ে গেছে, সে আর কখনও উঠবে না; তাকে তার নিজের মাটিতে ফেলে রাখা হয়েছে, তাকে তুলবার কেউ নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইল পড়ে গেছে, সে আর কখনও উঠবে না; তাকে তার নিজের মাটিতে ফেলে রাখা হয়েছে, তাকে তুলবার কেউ নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কুমারী ইসরায়েলের হয়েছে পদস্খলন, সে আর পারবে না উঠে দাঁড়াতে, নিজের দেশেই সে ভূলুণ্ঠিতা, তাকে তুলে ধরার কেউ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের কুমারীত্ব নষ্ট হয়ে গেছে| সে আর উঠবে না| সে একাকী নোংরার উপর পড়ে আছে| তাকে ওঠাবার জন্য কোন লোকই নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কুমারী ইস্রায়েল পরে গেছে; সে আর উঠবে না; সে তার নিজের জমিতে পরিত্যক্ত; সেখানে কেউ নেই তাকে ওঠানোর।