Amos 5:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমার কাছে পোড়ানো-কোরবানী ও নৈবেদ্য উৎসর্গ করলে আমি তা গ্রাহ্য করবো না এবং তোমাদের পুষ্ট পশুর মঙ্গল-কোরবানীদানেও দৃষ্টিপাত করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যদিও আমার কাছে হোমবলি ও শস্য-নৈবেদ্যগুলি উপস্থিত করো, আমি সেগুলি গ্রহণ করব না। তোমরা যদিও নধর পশুর মঙ্গলার্থক বলি উৎসর্গ করো, আমি সেগুলি চেয়েও দেখব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমার নিকটে হোম ও নৈবেদ্য উৎসর্গ করিলে আমি তাহা গ্রাহ্য করিব না, এবং তোমাদের পুষ্ট পশুর মঙ্গলার্থক বলিদানেও দৃক্পাত করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমার নিকটে হোম ও নৈবেদ্য উৎসর্গ করিলে আমি তাহা গ্রাহ্য করিব না, এবং তোমাদের পুষ্ট পশুর মঙ্গলার্থক বলিদানেও দৃক্পাত করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আমার উদ্দেশে পোড়ানো-উৎসর্গ ও শস্য-উৎসর্গ করলেও আমি সেগুলো গ্রহণ করব না। যদিও তোমরা মোটাসোটা পশু দিয়ে যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান কর তবুও সেই দিকে আমি চেয়েও দেখব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আমার উদ্দেশে পোড়ানো-কোরবানী ও শস্য-কোরবানী দিলেও আমি সেগুলো কবুল করব না। যদিও তোমরা মোটাসোটা পশু দিয়ে যোগাযোগ-কোরবানী দাও তবুও সেই দিকে আমি চেয়েও দেখব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার উদ্দেশে তোমরা হোম ও নৈবেদ্যউৎসর্গ করলে আমি সেই হোম নৈবেদ্য গ্রাহ্য করব না, তোমাদের স্বস্ত্যয়ন বলির হৃষ্টপুষ্ট পশুগুলির দিকে আমি ফিরেও তাকাব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি আমাকে উৎসর্গ করার জন্য যদি হোমবলি উৎসর্গ এবং শস্যের উৎসর্গ দাও আমি সেগুলো গ্রহণ করব না! এমনকি আমি স্থূলকায় পশুগুলোর দিকে তাকাবো না যা তুমি মঙ্গল নৈবেদ্যর জন্য উৎসর্গ কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও তোমরা আমায় তোমাদের হোমবলি এবং শস্য উত্সর্গ কর, আমি তা গ্রহণ করব না, না আমি তোমাদের স্বাস্থ্যবান পশু বলিদানের দিকে দেখবো।