Amos 5:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং তোমরা তোমাদের বাদশাহ্‌ সিক্কুৎকে ও কীয়ূন নামক তোমাদের মূর্তিগুলোকে, তোমাদের দেবতার তারা, যা তোমরা নিজেদের জন্য তৈরি করেছিলে, এসব তুলে বহন করতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
না, তোমরা বরং তোমাদের রাজা সিক্কুৎ ও কীয়ুন নামের প্রতিমাদের, তোমাদের দেবতাদের তারা— যা নিজেদের জন্য নির্মাণ করেছিলে, তাই তুলে বহন করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং তোমরা তোমাদের রাজা সিক্কূৎকে ও কীয়ূন নামক তোমাদের প্রতিমাগণকে, তোমাদের দেবের তারা, যাহা তোমরা আপনাদের নিমিত্ত নির্ম্মাণ করিয়াছিলে, এই সকল তুলিয়া বহন করিতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং তোমরা তোমাদের রাজা সিক্কূৎকে ও কীয়ূন নামক তোমাদের প্রতিমাগণকে, তোমাদের দেবের তারা, যাহা তোমরা আপনাদের নিমিত্ত নির্মাণ করিয়াছিলে, এই সকল তুলিয়া বহন করিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
না, বরং তোমরা তোমাদের নিজেদের তৈরী রাজা-দেবতা সিক্কুতের মূর্তি ও তারা-দেবতা কীয়ূনের মূর্তি বয়ে নিয়ে গিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
না, বরং তোমরা তোমাদের নিজেদের তৈরী বাদশাহ্‌-দেবতা সিক্কুতের মূর্তি ও তারা-দেবতা কীয়ূনের মূর্তি বয়ে নিয়ে গিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা যাদের অনুগামী তোমাদের সেই অধীশ্বর সিক্কুত ও তোমাদের নক্ষত্র দেবতা কিয়ুনের এই বিগ্রহগুলি এখন তোমাদের বয়ে নিয়ে যেতে হবে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা তোমাদের রাজা সিক্কূত্‌ এবং কিযূনের মূর্ত্তিও বহন করেছ| এবং তোমরা নিজেরা তোমাদের দেবতাদের জন্য তারা বানিয়েছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সিক্কূৎকে তোমাদের রাজা হিসাবে তুলে ধরেছিলে এবং কীয়ুন, তোমাদের দেবতার তারা প্রতিমার মূর্ত্তি যা তোমরা তোমাদের জন্য বানিয়েছিলে।