Amos 5:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি তোমাদের নির্বাসনের জন্য দামেস্কের ওদিকে গমন করাব, মাবুদ এই কথা বলেন, যাঁর নাম বাহিনীগণের আল্লাহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি তোমাদের দামাস্কাসের ওপারে নির্বাসিত করব,” বলেন সদাপ্রভু, যাঁর নাম সর্বশক্তিমান ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি তোমাদিগকে নির্ব্বাসনার্থে দম্মেশকের ওদিকে গমন করাইব, ইহা সদাপ্রভু কহেন, যাঁহার নাম বাহিনীগণের ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি তোমাদিগকে নির্বাসনার্থে দম্মেশকের ওদিকে গমন করাইব, ইহা সদাপ্রভু কহেন, যাঁহার নাম বাহিনীগণের ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি দামেস্কের ওপাশে বন্দী হিসাবে তোমাদের পাঠিয়ে দেব। আমি সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি দামেস্কের ওপাশে বন্দী হিসাবে তোমাদের পাঠিয়ে দেব। আমি মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমি তোমাদের দামাসকাসের ওপারে নির্বাসনে পাঠাব। প্রভু এ কথা বলেছেন, ‘সর্বাধিপতি প্রভু’ নামে তিনি আখ্যাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে জন্য দম্মেশকের ওপারে বন্দী হিসাবে যেন তোমাদের নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা করব|” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন| তাঁর নাম সর্বশক্তিমান ঈশ্বর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমি তোমাদের দম্মেশক থেকেও দূরে বন্দী হিসাবে পাঠাবো,” সদাপ্রভু বলেন, যাঁর নাম হল বাহিনীগণের সদাপ্রভু।