Amos 5:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সার্বভৌম মাবুদ এই কথা বলেন, যে নগরের লোকেরা এক হাজার লোক বের হয়, তার একশত অবশিষ্ট থাকবে; আর যেখানে লোকেরা একশত হয়ে বের হয়, তার দশ জন অবশিষ্ট থাকবে, ইসরাইল-কুলের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু এই কথা ইস্রায়েলকে বলেন: “তোমার নগরের লোকেরা সহস্র হয়ে সমরাভিযান করে, তাদের কেবলমাত্র শতজন অবশিষ্ট থাকবে; তোমার নগর একশত জন হয়ে যুদ্ধযাত্রা করে, তারা কেবলমাত্র দশজন অবশিষ্ট থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে নগরের লোকেরা সহস্র হইয়া বাহির হয়, তাহার এক শত অবশিষ্ট থাকিবে; আর যেখানে লোকেরা এক শত হইয়া বাহির হয়, তাহার দশ জন অবশিষ্ট থাকিবে, ইস্রায়েল-কুলের নিমিত্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে নগরের লোকেরা সহস্র হইয়া বাহির হয়, তাহার একশত অবশিষ্ট থাকিবে; আর যেখানে লোকেরা একশত হইয়া বাহির হয়, তাহার দশ জন অবশিষ্ট থাকিবে, ইস্রায়েল-কুলের নিমিত্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু বলছেন, “ইস্রায়েলের যে শহর থেকে এক হাজার বলবান লোক বের হয়ে যায় তার মাত্র একশো জন বেঁচে থাকবে, আবার যে শহর থেকে একশো জন বলবান লোক বের হয়ে যায় তার মাত্র দশজন বেঁচে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ মালিক বলছেন, “ইসরাইলের যে শহর থেকে এক হাজার বলবান লোক বের হয়ে যায় তার মাত্র একশো জন বেঁচে থাকবে, আবার যে শহর থেকে একশো জন বলবান লোক বের হয়ে যায় তার মাত্র দশজন বেঁচে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর এই কথা বলেনঃ যে নগরে সশস্ত্র লোকের সংখ্যা এক হাজার সেখানে মাত্র একশো জন থাকবে অবশিষ্ট, আর যেখানে একশো সেখানে ইসরায়েলকুলের থাকবে মাত্র দশজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার, সদাপ্রভু এই কথাগুলো বলছেন: “সৈন্যরা যারা 1000 লোককে নিয়ে শহর ত্যাগ করবে তারা শুধু 100 জন নিয়ে ফিরে আসবে| 100 জন নিয়ে যারা শহর ছেড়ে বাইরে যাচ্ছে, তারা কেবলমাত্র 10 জন লোক নিয়ে ফিরবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণের জন্য প্রভু সদাপ্রভু বলেন, “সেই শহরের লোকেরা যারা হাজার হাজার হয়ে বেরিয়ে যায় সেখানে একশোজন বাকি থাকবে এবং যারা একশোজন করে বেরোবে সেখানে দশ জন থাকবে ইস্রায়েল কুলের হয়ে।”