Amos 5:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের খোঁজ কর, তাতে বাঁচবে; নতুবা তিনি ইউসুফের কুলে আগুনের মতই জ্বলবেন, আর সেই আগুন গ্রাস করবে, বেথেলে সেই আগুন নিভিয়ে ফেলবার কেউই থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সদাপ্রভুর অন্বেষণ করো ও বাঁচো, নইলে, তিনি আগুনের মতো যোষেফের কুল বিনষ্ট করবেন, তা তাকে গ্রাস করবে, আর তা নির্বাপিত করার জন্য বেথেলে কেউই থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর অন্বেষণ কর, তাহাতে বাঁচিবে; নতুবা তিনি যোষেফের কুলে অগ্নিবৎ লাগিবেন, আর সেই অগ্নি গ্রাস করিবে, বৈথেলে নির্ব্বাণ করিবার কেহই থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর অন্বেষণ কর, তাহাতে বাঁচিবে; নতুবা তিনি যোষেফের কুলে অগ্নিবৎ লাগিবেন, আর সেই অগ্নি গ্রাস করিবে, বৈথেলে নির্বাপিত করিবার কেহই থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সদাপ্রভুর কাছে যাও তাতে বাঁচবে; তা না হলে তিনি আগুনের মত করে যোষেফের, অর্থাৎ ইস্রায়েলের লোকদের মধ্যে জ্বলে উঠবেন। সেই আগুন গ্রাস করবে এবং বৈথেলের কেউ তা নিভাতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা মাবুদের কাছে যাও তাতে বাঁচবে; তা না হলে তিনি আগুনের মত করে ইউসুফের, অর্থাৎ ইসরাইলের লোকদের মধ্যে জ্বলে উঠবেন। সেই আগুন গ্রাস করবে এবং বেথেলের কেউ তা নিভাতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা প্রভুর অন্বেষণ কর, তাহলে বাঁচবে, নয়তো তিনি যোষেফকুল আগুনে জ্বালাবেন, সে আগুন গ্রাস করবে সকলকে, বেথেলের কারও সাধ্য নেই সে আগুন নিভায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর কাছে যাও এবং বেঁচে থাকো| যদি তোমরা প্রভুর কাছে না যাও, তবে যোষেফের বাড়ীতে আগুন লাগাতে শুরু করবে| সেই আগুন যোষেফের গৃহ ধ্বংস করবে এবং কোন মানুষই বৈথেলের সেই আগুন নেভাতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুকে খোঁজ এবং বাঁচো, না হলে তিনি যোষেফের কুলে আগুন হয়ে আসবেন। তা গ্রাস করবেন আর বৈথেলে আগুন নেভানোর কেউ থাকবে না।