Amos 5:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বিচারকে তিক্ত বস্তুতে পরিণত করছো ও ধার্মিকতাকে ভূমিসাৎ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা ন্যায়বিচারকে তিক্ততায় পরিণত করো, ও ধার্মিকতাকে ভূমিতে নিক্ষেপ করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বিচারকে নাগদানায় পরিণত করিতেছ, ও ধার্ম্মিকতাকে ভূমিসাৎ করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বিচারকে নাগদানায় পরিণত করিতেছ, ও ধার্মিকতাকে ভূমিসাৎ করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো ন্যায়বিচারকে তেতো করে তুলছ এবং সততাকে মাটিতে ফেলছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো ন্যায়বিচারকে তেতো করে তুলছ এবং সততাকে মাটিতে ফেলছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা বিচারকে প্রহসনে পরিণত কর ন্যায়কে কর ভূলুণ্ঠিত, (তোমরা শোন)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাহায্যের জন্য তোমাদের ঈশ্বরের কাছে যাওয়া উচিৎ‌| ঈশ্বর প্লিয়েডস এবং ওরিওনকে সৃষ্টি করেছিলেন| তিনি অন্ধকারকে ভোরের আলোতে পরিবর্তিত করেছেন| তিনি দিনকে অন্ধকারের রাত্রিতে পরিবর্তিত করেছেন| তিনি সমুদ্রের জলকে আহবান করেছেন এবং পৃথিবীতে তাদের ঢেলে দিচ্ছেন| তাঁর নাম হচ্ছে যিহোবা (প্রভু)| তিনিই সেই যিনি শক্তিশালী শহরে হিংসা বাড়ান| তিনিই সেই, যিনি একটা সুরক্ষিত শহরকে হিংসাত্মক অপরাধ দ্বারা ধ্বংস হতে দেন|” তোমরা ধার্মিকতাকে বিষে পরিবর্তন কর এবং ন্যায় বিচারকে হত্যা করে তা ভূপতিত কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেসব লোকেরা ন্যায়বিচারকে তিক্ততায় পরিণত করেছ এবং ধার্মিকতাকে মাটিতে ছুঁড়ে ফেলেছ!”